• ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর



আমার প্রতিবাদ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মনি রায় ঘোষ
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জুলাই
প্রকাশিত ৪৮ টি লেখনী ৬৬ টি দেশ ব্যাপী ৪৮২১৪ জন পড়েছেন।
নারী মানেই খেলার পুতুল,
শরীর আছে মনের বালাই নেই।
যখন খুশি যেখানে খুশি,
তাকে ইচ্ছেমত ব্যবহার করা যায়
আবার ক্ষিদে মিটলেই পুরোনো বস্ত্রের মতো,
আস্তাকুড়ে ছুড়ে ফেলে দেয়া যায় এক নিমেষেই।
যখন খুশি যাকে খুশি তুলে নিয়ে ধর্ষণ করা যায়
আবার আইনকে বুড়ো আঙুল দেখিয়ে
বহাল তবিয়তে ঘুরেও বেড়ানো যায়।
শিশু কন্যা কিংবা বয়স আশি।
নারী মানেই ভোগের বস্তু ভোগ করো যত খুশি।
পুরুষাঙ্গ থাকলেই কি পুরুষ হওয়া যায় ?
পুরুষের কাছে খোঁজে নারী নিরাপদ আশ্রয়।
যে পুরুষ নারীকে ভোগের সামগ্রী ভাবে,
তাকে পুরুষ বলা অন্যায়।
তারা হায়নার দল।
তারা শুধুই নরকের কীট।
দেবীর সামনে মাথা নত করে
অথচ নারীর সামনে নয়।
নারীও যে দেবীর রুপ
সেটা অনায়াসে ভুলে যায়।
দেবী তো দুরের কথা
তাদের শুধুই একদলা মাংসপিন্ড ভাবা হয়।
রচনাকাল : ৩০/১১/২০১৯
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
আরম্ভ



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 2  Canada : 14  China : 27  Europe : 22  Germany : 11  India : 347  Iran, Islamic R : 2  Ireland : 37  Japan : 18  
Lithuania : 2  Malaysia : 2  Nepal : 1  Philippines : 1  Russian Federat : 4  Saudi Arabia : 18  Sweden : 9  Ukraine : 16  United Kingdom : 15  United States : 420  
Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 2  Canada : 14  China : 27  
Europe : 22  Germany : 11  India : 347  Iran, Islamic R : 2  
Ireland : 37  Japan : 18  Lithuania : 2  Malaysia : 2  
Nepal : 1  Philippines : 1  Russian Federat : 4  Saudi Arabia : 18  
Sweden : 9  Ukraine : 16  United Kingdom : 15  United States : 420  
Vietnam : 4  
কবি পরিচিতি -
                          মনি রায় ঘোষ ৮ ই ফেব্রুয়ারি, বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তারপরে, খুব ছোটবেলায় তাঁর পরিবার কোলকাতা পাড়ি দিয়ে এখন কোলকাতার সোদপুর নিবাসী।

খুব ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা আর সেই থেকেই লেখার জগতে পদার্পণ। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার জন্মস্থান বাংলাদেশ থেকেও তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি কবিতা, প্রবন্ধ, ছোটগল্প এবং অনুগল্প লেখেন। এছাড়াও অনলাইন পত্র পত্রিকাতেও তার লেখা পাওয়া যায়। 
                          
  • ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর


© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার প্রতিবাদ by Moni Roy Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০২৯৪
fingerprintLogin account_circleSignup