• ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর



সৃষ্টি বৈচিত্র
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুজন কুমার রায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ১০০ টি লেখনী ৬৭ টি দেশ ব্যাপী ৯৯০৬২ জন পড়েছেন।
নদীর সৃষ্টি জলাভূমি, গাছের সৃষ্টি ফল,
মরুর সৃষ্টি বালুকার কণা, সমুদ্র অতল ...
ছোট্ট পাখির সৃষ্টি বাসা, গাছের উচু ডালে ,
তৃণ সৃষ্টি ভূমি গর্ভে, মায়ের শীতল আচলে ...
ফুল পাতা ফল বৃক্ষের সৃষ্টি, ভূ-প্রকৃতির দান ,
ঋতুর তালে রূপ বদলে, সেও প্রকৃতির টান ...
প্রকৃতি গর্ভে সৃষ্টি অরণ্য, সৌন্দর্য দানের তরে ,
মৃত্তিকা সৃষ্ট পাহাড় চূড়া, তাকালে অবাক করে ...
ভূবন ভরানো ফুলের শোভা, দেখলে নয়ন জুড়ায় ,
ছোট্ট নদী ভরো ভরো যেন, সাগর কিনারা হারায় ...
কত সৃষ্টি রূপে সজ্জিত, কত গুনের বাহারে ,
সৃষ্টি সকল আকুল করা, এই প্রকৃতির তরে ...
হরেক রকম সৃষ্টি জগতে, সব ছড়ানো যত্রতত্র ,
নানান রূপে সজ্জিত সব, প্রকৃতি সৃষ্টি বৈচিত্র্য...
রচনাকাল : ৪/২/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 7  China : 19  Europe : 272  Germany : 10  Hungary : 1  India : 281  Ireland : 24  Japan : 4  Lithuania : 2  
Netherlands : 1  Russian Federat : 2  Saudi Arabia : 25  Sweden : 8  Ukraine : 10  United Kingdom : 17  United States : 413  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Canada : 7  China : 19  Europe : 272  
Germany : 10  Hungary : 1  India : 281  Ireland : 24  
Japan : 4  Lithuania : 2  Netherlands : 1  Russian Federat : 2  
Saudi Arabia : 25  Sweden : 8  Ukraine : 10  United Kingdom : 17  
United States : 413  Vietnam : 5  
  • ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর


© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সৃষ্টি বৈচিত্র by Sujon Kumar Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০১৬৫
fingerprintLogin account_circleSignup