• ৯ম বর্ষ ৫ম সংখ্যা (১০১)

    ২০১৯ , অক্টোবর



ভালোবাসা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মনি রায় ঘোষ
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জুলাই
প্রকাশিত ৪৮ টি লেখনী ৬৬ টি দেশ ব্যাপী ৪৮২২০ জন পড়েছেন।
মনে নেই ঠিক কতক্ষণ তাকিয়ে ছিলাম এক দৃষ্টে,
বোধহয় আশ্রয় খুঁজছিলাম তোমার চোখে,
নাকি ডুবতে চেয়েছিলাম নিজের সবটা ভুলে,
ঠিক মনে নেই।
নির্লজ্জ বেহায়ার মত তাকিয়েই ছিলাম।
যেন কত জন্ম পর একটা তুমির খোঁজ পেয়েছি।
যার জন্য অপেক্ষা করেছি আজন্মকাল।
চোখ সরিয়ে নিলেই হয়ত উধাও হয়ে যাবে কর্পূরের মত,
তাই নজর বন্দি করতে চেয়েছিলাম।
অবাক হয়েছিলে খুব?
চাওনিতেই বুঝতে পেরেছিলাম।
তবুও চোখ সরাতে পারিনি,
চোখ দুটো অবশ হয়ে গিয়েছিল
তোমার দু এক বার চাওনিতেই বশ হয়ে গিয়েছিলাম।
কতটুকু বুঝতে পেরেছিলে জানিনা,
হয়ত শুধুই বেহায়া ভেবেছো।
যদিও ভালবাসলে বেহায়া হতেই হয়,
নিয়ম মেনে কি আর ভালোবাসা যায়?
ভালোবাসা কে ডানা মেলে উড়তে দিতে হয় 
তুমি বুঝবে কি করে বলো?
তুমি তো কখনো ডুবতেই চাওনি...
কখনো সেভাবে চেয়েই দেখোনি ....
তুমি তো আমার মত করে আমায় কখনো ভালোই বাসোনি।
রচনাকাল : ২৯/৯/২০১৯
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 4  Canada : 26  China : 15  Europe : 1  Germany : 12  India : 347  Indonesia : 1  Ireland : 18  Japan : 8  
Lithuania : 1  Netherlands : 1  Russian Federat : 4  Saudi Arabia : 19  Sweden : 9  Ukraine : 21  United Kingdom : 18  United States : 454  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 4  Canada : 26  China : 15  
Europe : 1  Germany : 12  India : 347  Indonesia : 1  
Ireland : 18  Japan : 8  Lithuania : 1  Netherlands : 1  
Russian Federat : 4  Saudi Arabia : 19  Sweden : 9  Ukraine : 21  
United Kingdom : 18  United States : 454  Vietnam : 5  
কবি পরিচিতি -
                          মনি রায় ঘোষ ৮ ই ফেব্রুয়ারি, বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তারপরে, খুব ছোটবেলায় তাঁর পরিবার কোলকাতা পাড়ি দিয়ে এখন কোলকাতার সোদপুর নিবাসী।

খুব ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা আর সেই থেকেই লেখার জগতে পদার্পণ। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার জন্মস্থান বাংলাদেশ থেকেও তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি কবিতা, প্রবন্ধ, ছোটগল্প এবং অনুগল্প লেখেন। এছাড়াও অনলাইন পত্র পত্রিকাতেও তার লেখা পাওয়া যায়। 
                          
  • ৯ম বর্ষ ৫ম সংখ্যা (১০১)

    ২০১৯ , অক্টোবর


© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ভালোবাসা by Moni Roy Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৩০৫
fingerprintLogin account_circleSignup