• ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর



তুমি আমার
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রহমত উল্লাহ সরকার
দেশ : Bangladesh , শহর : ঢাকা,নরসিংদী

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৬ টি লেখনী ৩৭ টি দেশ ব্যাপী ৫৬৬১ জন পড়েছেন।
তুমি আমার মিষ্টি সকাল
শিশির ভেজা ভোর। 
তুমি আমার খোলা আকাশের 
পল্লী গানের সুর।

তুমি আমার সন্ধার আকাশে
জোনাকির ঐ আলো।
তুমি আমার কোকিল কণ্ঠী 
তাইতো লাগে ভালো। 

তুমি আমার সবুজ গাঁয়ের 
কৃষক কন্যার মুক্তবেণী। 
তুমি আমার উৎক্ষিপ্ত দেশের 
সংগ্রাম করা এক কূটকৌশলী।

তুমি আমার বাদলা দিনের
ফোঁটা কদম ফুল। 
তুমি আমার মিষ্টি বোনের 
কাননকুসুম দুল।

তুমি আমার কুঁড়ে ঘরের 
ছোট্ট চড়ুই পাখি।
তোমার এতো ভালোবাসা 
কোথায় বলো রাখি?

তুমি আমার সুখে-দুখে 
রঙিন পথের যাত্রী। 
তোমার সাথে কাটাবো কত
হাজারো দিন রাত্রি।
রচনাকাল : ১/১২/২০১৯
© কিশলয় এবং রহমত উল্লাহ সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bahrain : 1  Bangladesh : 23  Canada : 9  China : 29  Czech Republic : 1  Europe : 2  France : 2  Germany : 9  Hungary : 4  India : 519  
Iran, Islamic R : 1  Ireland : 32  Japan : 5  Malaysia : 5  Romania : 1  Russian Federat : 11  Saudi Arabia : 22  Sweden : 4  Ukraine : 22  United Kingdom : 14  
United States : 459  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bahrain : 1  Bangladesh : 23  Canada : 9  China : 29  
Czech Republic : 1  Europe : 2  France : 2  Germany : 9  
Hungary : 4  India : 519  Iran, Islamic R : 1  Ireland : 32  
Japan : 5  Malaysia : 5  Romania : 1  Russian Federat : 11  
Saudi Arabia : 22  Sweden : 4  Ukraine : 22  United Kingdom : 14  
United States : 459  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          রহমত উল্লাহ সরকার, জন্ম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়ী গ্রামে।
বর্তমানে তিনি রায়পুরা সরকারি কলেজে অনার্স ৪র্থ বর্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যয়ন করছেন। মূলত বন্ধুদের অনুপ্রেরণাই কবি লেখা লেখি করতেন। তিনি বিভিন্ন ব্লগে এবং কয়েকটি নিউজ পোর্টালে রীতিমত লিখে থাকেন। 
                          
  • ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর


© কিশলয় এবং রহমত উল্লাহ সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
তুমি আমার by Rahmat Ullah Sarker is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০২৭৪
fingerprintLogin account_circleSignup