• ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর



আমার প্রতিবাদ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : স্বাগতা সরকার
দেশ : India , শহর : জয়নগর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ২৩ টি লেখনী ৫৫ টি দেশ ব্যাপী ২৮৭৬২ জন পড়েছেন।
এই সাবধানে হেঁটো প্লিজ 
দ্যাখো রক্তে পিছল পথ
তোমার মায়ের, মেয়ের, স্ত্রী এর লাশে।
 
ঐ দ্যাখো তোমার মায়ের ছিন্নভিন্ন স্তন। 
যার অমৃত খেয়ে প্রাণ পেয়েছ তুমি, 
দ্যাখো দ্যাখো ধস্ত হয়ে হাঁ করে পড়ে থাকা তোমার মায়ের যোনি। 
পৃথিবীর আলো দেখিয়েছিল না? 
কি অনাদরে, ধুলোয় পড়ে আছে , 
রক্তে মাখামাখি। 

ঐ দ্যাখো, ঐ একটা মাংসপিণ্ড
থুড়ি
কি মিষ্টি মেয়ে ছিল ও-
ঐ যে দূরে চিত হয়ে শুয়ে। 
ভালোবেসে বিয়ে তো তোমাদের?
ওর বুকে মাথা রেখে আদুরে ঘুম দিয়েছ কতো রাত। 
ওর সুন্দর হাত দুখানি তোমাকে জড়িয়ে ধরেছে । 
ওর ঠোঁটে ঠোঁট রেখে কতবার
এখন ওর ঠোঁটের পাশে চাপ চাপ রক্ত দেখবে? 
হিংস্র নেকড়েরা
কেমন খুবলে খাবলে খেয়েছে ওকে  
বুকটা ও ফালাফালা করে গেছে, 
আরো দেখবে? নাহ্ ছাড়ো। 
সহ্য হবে না তোমার। 

যাহ, তোমার শিশুকন্যাটা কোথায় গেলো? 
কচি বাচ্চাটাও যে ছিল ধস্ত লাশের ভিড়ে
ঐ ঐ যে দূরে,কালো ছাইয়ের স্তূপে, ঐ যে
এসো দ্যাখাই। 
এ কি তুমি কাঁদছো? 
এর মধ্যেই কি-
এখনো তোমার বোনেরটা খোঁজা বাকি যে। 

আজ - কাল -পরশু
আমরা কাঁদব-রাগব-চ্যাঁচাবো-কচলাবো
কিন্তু আমরা কি সত্যিই বদলাবো? 

যাকগে ওসব কথা থাক।
দ্যাখো ক্যামন 
রক্তে পিছল পথ
মায়ের জাতের লাশে। 

একটু দেখে
সাবধানে হাঁটো প্লিজ। 
পা পিছলে যেতে পারে।
রচনাকাল : ৩০/১১/২০১৯
© কিশলয় এবং স্বাগতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Bulgaria : 1  Canada : 17  China : 24  Czech Republic : 1  Europe : 24  France : 5  Germany : 14  Hungary : 1  
India : 387  Indonesia : 1  Iran, Islamic R : 1  Ireland : 40  Japan : 12  Latvia : 1  Lithuania : 2  Malaysia : 1  Russian Federat : 7  Saudi Arabia : 15  
Sweden : 9  Ukraine : 16  United Kingdom : 15  United States : 384  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Bulgaria : 1  Canada : 17  
China : 24  Czech Republic : 1  Europe : 24  France : 5  
Germany : 14  Hungary : 1  India : 387  Indonesia : 1  
Iran, Islamic R : 1  Ireland : 40  Japan : 12  Latvia : 1  
Lithuania : 2  Malaysia : 1  Russian Federat : 7  Saudi Arabia : 15  
Sweden : 9  Ukraine : 16  United Kingdom : 15  United States : 384  
Vietnam : 4  
কবি পরিচিতি -
                          স্বাগতা সরকার ২রা মার্চ পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪-পরগণা জেলাস্থিত বিখ্যাত জয়নগর শহরের মাজিলপুর অঞ্চলে জন্মগ্রহণ করেন।

বর্তমানে তিনি প্রাণীবিদ্যা বিষয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগে পাঠরতা। ছোটোবেলা থেকেই সাহিত্যচর্চার পাশাপাশি আবৃত্তিতে, শ্রুতিনাটকে, সঙ্গীতে, চিত্রাঙ্কনে তিনি সমানভাবে পারদর্শীনী। তার লেখা পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। সাহিত্যের বিভিন্ন বিভাগে যেমন কবিতা, প্রবন্ধ, গল্প, নাটক, শ্রুতিনাটক ইত্যাদিতে এনার লেখনীর পারদর্শীতা লক্ষ্য করা যায়। তিনি বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকাতেও লেখালেখি করেন। 
                          
  • ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর


© কিশলয় এবং স্বাগতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার প্রতিবাদ by Swagata Sarkar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০২৯৪
fingerprintLogin account_circleSignup