• ৯ম বর্ষ ৩য় সংখ্যা (৯৯)

    ২০১৯ , আগষ্ট



ঘুম
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : মনি রায় ঘোষ
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জুলাই
প্রকাশিত ৪৮ টি লেখনী ৬৬ টি দেশ ব্যাপী ৪৮২২৯ জন পড়েছেন।
সুমন না ফেরা অবধি রিনির চোখে ঘুম আসেনা।এটা রিনির বহু দিনের অভ্যেস।আর সুমনেরও দেরী করে বাড়ি ফেরার অভ্যেস টা আজও গেলনা।বড় দুঃচিন্তা হয় রিনির।রাত বিরেতে পথে যদি আবার কোন দূর্ঘটনা ঘটে।সে বারের মতো?
উফ্ সে কি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা।মনে পড়লেই শিউরে ওঠে রিনি।ওরকম যদি আবার হয়?
যদি সুমন আর ফিরে না আসে?
বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে।সুমনকে ছেড়ে বাঁচার কথা রিনি স্বপ্নেও ভাবতে পারেনা।
এমন সময় সুমন ঘরে ঢোকে।হাত রাখে রিনির মাথায়।সুমনের শীতল স্পর্শে রিনির চোখে ঘুম নেমে আসে।রোজ রাতে এমনটাই হয়।
গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার আগে রিনির খেয়াল হয়......

দ্বিতীয়বার আর কোন দূর্ঘটনা সুমনকে ওর কাছ থেকে কেড়ে নিতে পারবে না।কারণ অশরীরী আত্মা দের কোন দূর্ঘটনাই যে স্পর্শ করতে পারে না।
রচনাকাল : ৩০/৭/২০১৯
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 28  China : 36  Europe : 1  Germany : 11  Hungary : 2  India : 400  Iran, Islamic R : 1  Ireland : 120  Japan : 11  
Latvia : 1  Lithuania : 1  Mongolia : 1  Philippines : 1  Russian Federat : 1  Saudi Arabia : 21  Serbia : 1  Spain : 1  Sweden : 9  Ukraine : 37  
United Kingdom : 21  United States : 525  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 28  China : 36  Europe : 1  
Germany : 11  Hungary : 2  India : 400  Iran, Islamic R : 1  
Ireland : 120  Japan : 11  Latvia : 1  Lithuania : 1  
Mongolia : 1  Philippines : 1  Russian Federat : 1  Saudi Arabia : 21  
Serbia : 1  Spain : 1  Sweden : 9  Ukraine : 37  
United Kingdom : 21  United States : 525  Vietnam : 3  
লেখিকা পরিচিতি -
                          মনি রায় ঘোষ ৮ ই ফেব্রুয়ারি, বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তারপরে, খুব ছোটবেলায় তাঁর পরিবার কোলকাতা পাড়ি দিয়ে এখন কোলকাতার সোদপুর নিবাসী।

খুব ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা আর সেই থেকেই লেখার জগতে পদার্পণ। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার জন্মস্থান বাংলাদেশ থেকেও তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি কবিতা, প্রবন্ধ, ছোটগল্প এবং অনুগল্প লেখেন। এছাড়াও অনলাইন পত্র পত্রিকাতেও তার লেখা পাওয়া যায়। 
                          
  • ৯ম বর্ষ ৩য় সংখ্যা (৯৯)

    ২০১৯ , আগষ্ট


© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ঘুম by Moni Roy Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৩৫০
fingerprintLogin account_circleSignup