• ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর



মা !!
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ঋষি
দেশ : INDIA , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৩ , জুলাই
প্রকাশিত ১২ টি লেখনী ৫২ টি দেশ ব্যাপী ১৭৫৩৬ জন পড়েছেন।
সময় সময়  যখন খুব মনখারাপ হয়

আমি মায়ের কাছে যাই।

মা তখন অন্য কারো ঘরে খেলনাপুতুলে ব্যস্ত

মাকে লুকিয়ে দেখি আমি ,খুব ভালো লাগে মনে মনে

ভালো আছে মা।



মনখারাপে মা আসে না কোনোদিন আমিই যাই মার কাছে

মাকে  তখন নদী মনে হয় ,

আমি বসি নদীর পাড়ে ,মনখারাপে মা আমাকে গল্প শোনায়

আকাশ ,মাটি আর ঘর ছাড়া সেই পাখিদের গল্প।

আমি গল্প শুনি

আকাশ থেকে নেমে আসে স্বপ্ন পালক

আমাকে আদর করে ,মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়

ভালো লাগে আমার।



কখন যেন ঘুম ভাঙে অন্ধকারে

আমি চিৎকার করি মাকে ডাকি। মা !! মা !!

শুনি মা বলছে বাবাকে দেখো খোকা কেমন দুষ্টু হয়েছে

কখন  থেকে ঘুম পারাচ্ছি  বারংবার ঘুমোচ্ছে না কিছুতেই  ,

বাবা আমার মুখের দিকে তাকায় গোল গোল চোখে বলে

এইবার না ঘুমোলে আমি চলে যাবো তোর মাকে নিয়ে

আর পাবি না মাকে।

আমি কাঁদতে থাকি ,অন্ধকারে হাতড়াই

কিছুতেই বোঝাতে পারি না নিজেকে

সকলের তো মা থাকে না ,কেউ কেউ   .......



রচনাকাল : ২৩/১১/২০১৯
© কিশলয় এবং ঋষি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 17  Europe : 3  France : 2  Germany : 11  India : 274  Iran, Islamic R : 1  Ireland : 9  Japan : 3  Jordan : 1  
Mongolia : 1  Netherlands : 1  Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 15  Turkey : 1  Ukraine : 22  United Kingdom : 12  United States : 349  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 17  Europe : 3  France : 2  
Germany : 11  India : 274  Iran, Islamic R : 1  Ireland : 9  
Japan : 3  Jordan : 1  Mongolia : 1  Netherlands : 1  
Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 15  Turkey : 1  
Ukraine : 22  United Kingdom : 12  United States : 349  Vietnam : 3  
  • ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর


© কিশলয় এবং ঋষি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মা !! by RISHI is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup