• ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর



শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই প্রথম পর্ব শীতের কবিতা-১
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৯২৮১ জন পড়েছেন।
শীতে কাঁপি ঠক ঠক শীত এলো ভাই,
কুয়াশায় ঢাকা মেঘ রবি ওঠে নাই।
হিমেল হাওয়ায় কাঁপে অজয়ের চর,
ফুলবনে ফুলকলি কাঁপে থর থর।

দিঘিপাড়ে হাঁসগুলি ডানা ঝাপটায়,
পাখী সব শীত কাঁপে গীত নাহি গায়।
শালগায়ে হরিহর খোলা আঙিনায়,
উনুনেতে কাঠ জ্বেলে আগুন পোহায়।

ময়না চড়ুই বসে রান্না ঘর চালে,
পথে কত লোক চলে শীতের সকালে।
কেহ চলে দূর গাঁয়ে কেহ ফিরে আসে,
উত্তরে হাওয়া বয় হিম পড়ে ঘাসে।

সকালের সোনা রোদ দেখা নাহি যায়,
শীতে কাঁপি ঠক ঠক শীত এলো ভাই।
রচনাকাল : ১৪/১২/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 6  Canada : 38  China : 66  Europe : 130  France : 12  Germany : 65  Hungary : 1  India : 1132  Iran, Islamic R : 1  
Ireland : 45  Japan : 54  Latvia : 1  Moldova, Republ : 1  Mongolia : 1  Netherlands : 5  Romania : 5  Russian Federat : 10  Saudi Arabia : 37  Sweden : 19  
Ukraine : 78  United Kingdom : 41  United States : 913  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 6  Canada : 38  China : 66  
Europe : 130  France : 12  Germany : 65  Hungary : 1  
India : 1132  Iran, Islamic R : 1  Ireland : 45  Japan : 54  
Latvia : 1  Moldova, Republ : 1  Mongolia : 1  Netherlands : 5  
Romania : 5  Russian Federat : 10  Saudi Arabia : 37  Sweden : 19  
Ukraine : 78  United Kingdom : 41  United States : 913  Vietnam : 6  
  • ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই প্রথম পর্ব শীতের কবিতা-১ by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup