• ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর



প্রতিবেশী
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ইন্দ্রানী দলপতি
দেশ : India , শহর : হাওড়া

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ৭ টি লেখনী ৩৩ টি দেশ ব্যাপী ৬২৯১ জন পড়েছেন।
হাতটা ছুঁয়ে রাখো হাতে,
ওটুকুই তো ভরসা!
রোজ সকালে রোদ্দুর পড়ে এখানটায়-
এই যে সামনে লম্বা উঠোন।
এপাশ থেকে এক লাইনে পরপর ক'টা ঘর দেখা যায়,
সারি সারি টালির চাল।
ওরা আমার প্রতিবেশী।
আমরা এবার গোল হয়ে উঠোন জুড়ে বসবো,
মুখোমুখি, সকলে রোদ ভাগ করে নেব।
এইসময়টা আমরা খুব কাছাকাছি থাকি, 
হাতে হাত রাখি,
প্রতিবেশী - এটুকুই তো ভরসা!
রচনাকাল : ১৬/১১/২০১৯
© কিশলয় এবং ইন্দ্রানী দলপতি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 10  China : 26  Europe : 2  France : 2  Germany : 12  India : 368  Iran, Islamic R : 1  Ireland : 41  Japan : 6  Lithuania : 1  
Russian Federat : 1  Saudi Arabia : 19  Ukraine : 22  United Kingdom : 12  United States : 493  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 10  China : 26  Europe : 2  France : 2  
Germany : 12  India : 368  Iran, Islamic R : 1  Ireland : 41  
Japan : 6  Lithuania : 1  Russian Federat : 1  Saudi Arabia : 19  
Ukraine : 22  United Kingdom : 12  United States : 493  Vietnam : 4  
কবি পরিচিতি -
                          ইন্দ্রানী দলপতি ৩রা অক্টোবর হাওড়া জেলার বালীতে জন্মগ্রহণ করেন। 
ছোটবেলায় ডায়েরি লেখাটা পরবর্তীকালে গল্প লেখার ইচ্ছেতে পরিণত হয়। প্রথম গল্প লেখা বিদ্যালয়ের একটি প্রতিযোগিতায়।
তিনি লেখাপড়া করার পাশাপাশি বর্তমানে একজন গৃহশিক্ষিকার পেশায় নিযুক্ত রয়েছেন। এছাড়াও তিনি একজন পশুপ্রেমী ও সমাজকর্মী। গল্পের বই পড়তে, ভ্রমণ করতে, ছবি তুলতে ভালোবাসেন। বিভিন্ন মানুষের জীবনযাত্রার ধরন এবং প্রকৃতির মধ্যে থেকেই লেখার রসদ খুঁজে বেড়ান। তিনি কবিতা, গল্প ও অণুগল্প লেখেন। বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকাতে তার লেখা প্রকাশিত হয়েছে। 
                          
  • ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর


© কিশলয় এবং ইন্দ্রানী দলপতি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
প্রতিবেশী by Indrani Dalapati is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৩৬৬
fingerprintLogin account_circleSignup