• ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর



যৌথতার সবুজ ঘর
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ঋত্বিকা গায়েন
দেশ : India , শহর : জয়নগর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ১৬ টি লেখনী ৫২ টি দেশ ব্যাপী ২২১৮৭ জন পড়েছেন।
তুমি আমি হেঁটে যাব বেদনার মরুবালি পরে'।

যেখানে ফোটেনি শাপলা আজ ঘন সবুজ জলে,
যেখানে আকাশ থেকে শিশির ঝরেনি বড়ো আদরের ঘাসের কোনটায়,
যেখানে আকাশ আজ নীল মেঘ হারিয়েছে,
যেখানে সন্ধ্যেতে চিল হাতড়ে খোঁজে তার ঠিকানা,
যেখানে সন্ধ্যের পরে বড়ো বেশী আলো চারিদিকে,
যেখানে মাঝরাতে একলা অন্ধকার ফুটে থাকে, 
সেখানে যাব। সেখানেই যাব আমি।

সেখানে যাব আমি তোমার হাতখানি ধরে।
নরম রোদের আদর মেখে বসব ঘাসের উপর,
তুমি আমি মিলে শাপলা ফোটাবো জলে।
আকাশ থেকে শিশির আনব পেড়ে,
তারপর ঘাসের ওপর রং বোলাব দুজন।
মেঘের থেকে চুরি করে আনা রং।
ক্লান্ত চিলের চোখে ঠিকানা এঁকে দেব ঠিক।
সন্ধ্যের পরে পিদিম জ্বালিয়ে বসব দুজন
তারা ঢাকার আকাশের নীচে।
তুমি বলবে তোমার যুগ যুগ ধরে বয়ে যাওয়া কথা।
সুগন্ধি চালের গন্ধ বেরোবে চারিদিকে,
গাছেরা স্তব্ধ হয়ে সাক্ষী রয়ে যাবে যাপনের।
মাঝরাতে দেখব তুমি কি প্রশান্তি নিয়ে ঘুমিয়ে পড়েছো 
তোমার স্বাধীনতাকে বুকে জড়িয়ে।

তুমি আমি মিলে একদিন যৌথতার সবুজ ঘরে 
বাসাহীন পাখির মতো বাসা বাঁধব।
কথা দিলাম।
রচনাকাল : ১৮/১১/২০১৯
© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 20  China : 19  Europe : 1  France : 2  Germany : 10  India : 352  Indonesia : 1  Iran, Islamic R : 1  Ireland : 34  
Jamaica : 1  Japan : 7  Russian Federat : 1  Saudi Arabia : 21  Ukraine : 24  United Kingdom : 17  United States : 320  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 20  China : 19  Europe : 1  
France : 2  Germany : 10  India : 352  Indonesia : 1  
Iran, Islamic R : 1  Ireland : 34  Jamaica : 1  Japan : 7  
Russian Federat : 1  Saudi Arabia : 21  Ukraine : 24  United Kingdom : 17  
United States : 320  Vietnam : 3  
কবি পরিচিতি -
                          ঋত্বিকা গায়েন দক্ষিণ ২৪ পরগনার এক অখ্যাত গ্ৰাম ভবানীপুরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে মাত্র সাত বছর বয়সে পরিবার সমেত মফঃস্বল শহর জয়নগরে আসেন। বর্তমানে সেখানেই থাকেন।

উনি পেশায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা।

ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্ৰহই তাঁকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তাঁর লেখা বিভিন্ন কবিতা ও গল্প নানান পত্র পত্রিকায় ও ই- ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। লেখালেখি ছাড়াও ছবি আঁকা, আবৃত্তি ,নাটক ও নানা ধরনের বই পড়া তাঁর অত্যন্ত প্রিয়।  
                          
  • ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর


© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
যৌথতার সবুজ ঘর by Ritwika Gayen is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০২৯৪
fingerprintLogin account_circleSignup