• ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ



অগোছালো আমার আমি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মনি রায় ঘোষ
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জুলাই
প্রকাশিত ৪৮ টি লেখনী ৬৬ টি দেশ ব্যাপী ৪৮২১১ জন পড়েছেন।
অগোছালো আমার আমি"
মনি_রায়_ঘোষ

"যদি কোনদিন অামি সাজঁগোছ পরতে ভুলে যাই।
যদি এলোমেলো চুলে তোমার সামনে এসে দাঁড়াই,
তুমি কি এমনি করেই ভালবাসবে আমায়?

যদি গায়ে কোন মিষ্টি গন্ধ না মাখি,
যদি কোন অলংকার না পরি,
যদি পরতে ভুলে যাই হাতে এক গুচ্ছ কাচেঁর চুড়ি।
তবুও কি এমনি করেই ভালবাসবে তুমি?

যদি কখনো তোমার মনের মত করে নিজেকে গোছাতে না পারি,
যদি না পরি আলমারি তে তুলে রাখা রঙিন শাড়ি, 
তবে কি তুমি মুখ ফিরিয়ে নেবে?

যদি কখনো আমার দেহের সৌন্দর্য  নষ্ট হয়ে যায়,
চোখের কোনে যদি ক্লান্তি মাখা কালো ছোপ পরে,
তুমি কি সেদিন ভুলে যাবে আমায়?
রুপ রঙ যদি না থাকে আমার
তবে কি ছুড়ে ফেলে দেবে আমায়?

আমি তো ওপরের সৌন্দর্য দিয়ে তোমায় মোহিত করতে চাইনি কখনো।
রঙ বেরঙের শাড়ি পরে,গা ভর্তি অলংকারে নিজেকে অতি সজ্জায় রঞ্জিত করে,
তোমার ভালবাসা পেতে চাইনি কখনো।
শরীরের কমতিগুলো লুকিয়ে,তোমার চোখে মোহময়ী হতেও চাইনি কখনো।
আমি যেমন ঠিক তেমনি করেই তোমার কাছে দাঁড়াতে চাই।
এই এলোমেলো আমাকেই তুমি ভীষণ ভাবে চাও,অন্তত একটি বার সেটা অন্তর থেকে অনুভব করতে চাই।
যদি তা না হয় তবে এই শরীরী প্রেম চাইনা আমার।
ক্ষনিকের রুপ রঙ ক্ষনিকের যৌবন,
এই যদি ভালবাসার বুনিয়াদ হয়,
তবে সে প্রেম তোমার কাছেই থাক।
এই অগোছালো আমিকে নিয়েই আমার বরং দিন কেটে যাক।
রচনাকাল : ৩/৩/২০২০
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Bangladesh : 3  Canada : 22  China : 32  Czech Republic : 1  Europe : 52  France : 1  Germany : 18  India : 509  Iran, Islamic R : 1  
Ireland : 62  Japan : 16  Latvia : 1  Lithuania : 1  Russian Federat : 3  Saudi Arabia : 34  Sweden : 9  Ukraine : 13  United Kingdom : 28  United States : 491  
Vietnam : 9  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Bangladesh : 3  Canada : 22  China : 32  
Czech Republic : 1  Europe : 52  France : 1  Germany : 18  
India : 509  Iran, Islamic R : 1  Ireland : 62  Japan : 16  
Latvia : 1  Lithuania : 1  Russian Federat : 3  Saudi Arabia : 34  
Sweden : 9  Ukraine : 13  United Kingdom : 28  United States : 491  
Vietnam : 9  
কবি পরিচিতি -
                          মনি রায় ঘোষ ৮ ই ফেব্রুয়ারি, বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তারপরে, খুব ছোটবেলায় তাঁর পরিবার কোলকাতা পাড়ি দিয়ে এখন কোলকাতার সোদপুর নিবাসী।

খুব ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা আর সেই থেকেই লেখার জগতে পদার্পণ। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার জন্মস্থান বাংলাদেশ থেকেও তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি কবিতা, প্রবন্ধ, ছোটগল্প এবং অনুগল্প লেখেন। এছাড়াও অনলাইন পত্র পত্রিকাতেও তার লেখা পাওয়া যায়। 
                          
  • ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ


© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অগোছালো আমার আমি by Moni Roy Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০২৭৪
fingerprintLogin account_circleSignup