• ৯ম বর্ষ ৬ষ্ঠ সংখ্যা (১০২)

    ২০১৯ , নভেম্বর



অবাধ যাতায়াত
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মনি রায় ঘোষ
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জুলাই
প্রকাশিত ৪৮ টি লেখনী ৬৬ টি দেশ ব্যাপী ৪৮২৩০ জন পড়েছেন।
হঠাৎ করেই আসে ওরা
নানান বাহানায় নানান অছিলায় ঢুকে পড়ে অন্তরমহলে।
একটু একটু করে বসত বাড়ি তৈরি করে ভেতর ঘরে।
অধিকার বোধ জন্মাতে শুরু করে।
ভালো থাকার ইচ্ছে গুলো কুড়ে কুড়ে খায়।
আবার কখন যেন পরিযায়ী পাখির মত সব তোলপাড় করে দিয়ে উড়ে  চলেও যায়।
সবটুকু লুট করে নিয়ে ফিরে যায় নিজের গন্তব্যে।
হয়ত আবার কখনো এসে কড়া নাড়বে বন্ধ  দরজায়।
এরা কেন আসে কেনই বা চলে যায় 
বলার প্রয়োজনও মনে করেনা।
রেখে যায় অনেক গুলো প্রশ্ন,
যার উত্তর মেলেনা কখনো।
এরা শুধু ভুলে যায়,
এদের খামখেয়ালিপনা
কাউকে প্রতি মূহুর্তে মৃত্যুর দিকে ঠেলে দেয় নিঃশব্দে।
রচনাকাল : ২৩/১০/২০১৯
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 2  Australia : 1  Canada : 10  China : 23  Europe : 24  Germany : 15  India : 329  Ireland : 37  Japan : 8  Lithuania : 1  
Mongolia : 1  Russian Federat : 4  Saudi Arabia : 26  Sweden : 9  Ukraine : 28  United Kingdom : 20  United States : 471  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 2  Australia : 1  Canada : 10  China : 23  
Europe : 24  Germany : 15  India : 329  Ireland : 37  
Japan : 8  Lithuania : 1  Mongolia : 1  Russian Federat : 4  
Saudi Arabia : 26  Sweden : 9  Ukraine : 28  United Kingdom : 20  
United States : 471  Vietnam : 3  
কবি পরিচিতি -
                          মনি রায় ঘোষ ৮ ই ফেব্রুয়ারি, বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তারপরে, খুব ছোটবেলায় তাঁর পরিবার কোলকাতা পাড়ি দিয়ে এখন কোলকাতার সোদপুর নিবাসী।

খুব ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা আর সেই থেকেই লেখার জগতে পদার্পণ। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার জন্মস্থান বাংলাদেশ থেকেও তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি কবিতা, প্রবন্ধ, ছোটগল্প এবং অনুগল্প লেখেন। এছাড়াও অনলাইন পত্র পত্রিকাতেও তার লেখা পাওয়া যায়। 
                          
  • ৯ম বর্ষ ৬ষ্ঠ সংখ্যা (১০২)

    ২০১৯ , নভেম্বর


© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অবাধ যাতায়াত by Moni Roy Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৩৫৫
fingerprintLogin account_circleSignup