• ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর



মনখারাপী বিকেলের অনুভব
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুমিতা সরকার
দেশ : India , শহর : সোনারপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ১০ টি লেখনী ৪০ টি দেশ ব্যাপী ৯৮১৮ জন পড়েছেন।
সূর্যের অবিশ্রান্ত উজ্জ্বল আলোয় ঝরে পড়ে রামধনুর সাত রংয়ের আলো।
সোনালী আলোর খেলা চোখের চারপাশের অঞ্চল জুড়ে।

প্রথম থেকে শেষ পর্যন্ত কি অচ্ছেদ্য বন্ধন,
দুহাত দিয়ে আগলে রাখার পরম আকুতি।

প্রজাপতির ডানায় ভর করে সূর্যাস্ত হয়।
আকাশের খামে ভরা থাকে মেঘের গোপন চিঠি। 
পাখির ডানায় থাকে ঝড়ের হিসেব।

নির্জনতার সন্নিবেশে চলে ভাবের আদান - প্রদান।

কৃষ্ণচূড়ার সমস্ত লাল রংয়ের দহন চুইয়ে কার্নিশ বেয়ে সন্ধ্যা নামে।
অভিসারের প্রথম রাত্রির মতো নীল গদ্যময়, সরল কিন্তু রোমাঞ্চে ভরা,
রাতের গভীরে অন্ধকারের সাথে চলে নক্ষত্রদের লুটোপুটি খেলা।

উপন্যাসের পাতা ছুঁয়ে অবিশ্রান্ত বৃষ্টি নামে, 
রাতের অন্ধকার সরিয়ে রেখে দিনের আলোর মত ঝাঁপিয়ে পড়ে সহস্র সুখানুভূতি।
অভিমানের উঠোন পেরিয়ে শত সহস্র শ্রাবন ঢুকে পড়ে মনের গহীন গোপন অন্তরে। 
শুরু হয় অনুভূতির সাতকাহন। 
বিরহের না পাওয়াগুলো কোথাও অজান্তে হৃদয়ের দেয়ালে এসে ঘূর্ণিঝড়ের মত পাক খেয়ে আছড়ে পড়ে। 
অনুভবের ঘরে চলে নিঃশব্দ একান্ত আপনের বর্ষন।
রচনাকাল : ২১/১১/২০১৯
© কিশলয় এবং সুমিতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 8  China : 18  Europe : 1  France : 2  Germany : 13  India : 295  Ireland : 25  Japan : 11  
Latvia : 1  Russian Federat : 12  Saudi Arabia : 23  Ukraine : 21  United Kingdom : 16  United States : 292  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 8  China : 18  
Europe : 1  France : 2  Germany : 13  India : 295  
Ireland : 25  Japan : 11  Latvia : 1  Russian Federat : 12  
Saudi Arabia : 23  Ukraine : 21  United Kingdom : 16  United States : 292  
Vietnam : 2  
  • ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর


© কিশলয় এবং সুমিতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মনখারাপী বিকেলের অনুভব by Sumita Sarkar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup