• ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর



ঘুম'ভাঙানীয়া
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : ইন্দ্রানী দলপতি
দেশ : India , শহর : হাওড়া

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ৭ টি লেখনী ৩৩ টি দেশ ব্যাপী ৬১৩৯ জন পড়েছেন।
যতই মোমবাতি জ্বলুক, এ অন্ধকার আর দূর হবে না। চারিদিকে যে এত কালো, তাতে যে থকথকে রক্তের দাগ, সেটাও তো আর কিছুদিন পরে শুকিয়ে শুকিয়ে কালোদের দলে চলে যাবে। কারোর চোখে পড়বে না। কেউ জানবে না। অথবা জানলেও আর মনে রাখবে না, ভুলে যাবে। এইভাবে অনেকগুলো দিন কেটে যাবে। সময় অনেকখানি এগিয়ে যাবে। আমরা শুধু মাঝে মাঝে শোরগোল করবো। মাঝে মাঝে গলায় গলা মিলিয়ে আওয়াজ তুলবো। তবু কারোর ঘুম ভাঙবে না। কেউ আদতেই জেগে উঠবে না। আসলে আমরা তো কেউ জাগিনি। আমরা এখনো মাতৃজঠরে ঘুমিয়ে রয়েছি, মানবজনম তো অনেক দূর!
রচনাকাল : ৬/১২/২০১৯
© কিশলয় এবং ইন্দ্রানী দলপতি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 14  Europe : 1  Germany : 11  India : 267  Iran, Islamic R : 1  Japan : 3  Poland : 1  Russian Federat : 3  Saudi Arabia : 22  
Ukraine : 21  United Kingdom : 16  United States : 276  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 14  Europe : 1  Germany : 11  
India : 267  Iran, Islamic R : 1  Japan : 3  Poland : 1  
Russian Federat : 3  Saudi Arabia : 22  Ukraine : 21  United Kingdom : 16  
United States : 276  Vietnam : 4  
লেখিকা পরিচিতি -
                          ইন্দ্রানী দলপতি ৩রা অক্টোবর হাওড়া জেলার বালীতে জন্মগ্রহণ করেন। 
ছোটবেলায় ডায়েরি লেখাটা পরবর্তীকালে গল্প লেখার ইচ্ছেতে পরিণত হয়। প্রথম গল্প লেখা বিদ্যালয়ের একটি প্রতিযোগিতায়।
তিনি লেখাপড়া করার পাশাপাশি বর্তমানে একজন গৃহশিক্ষিকার পেশায় নিযুক্ত রয়েছেন। এছাড়াও তিনি একজন পশুপ্রেমী ও সমাজকর্মী। গল্পের বই পড়তে, ভ্রমণ করতে, ছবি তুলতে ভালোবাসেন। বিভিন্ন মানুষের জীবনযাত্রার ধরন এবং প্রকৃতির মধ্যে থেকেই লেখার রসদ খুঁজে বেড়ান। তিনি কবিতা, গল্প ও অণুগল্প লেখেন। বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকাতে তার লেখা প্রকাশিত হয়েছে। 
                          
  • ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর


© কিশলয় এবং ইন্দ্রানী দলপতি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ঘুম'ভাঙানীয়া by Indrani Dalapati is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০৪১২
fingerprintLogin account_circleSignup