• ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর



জীবন আঙিনায়
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬২ টি দেশ ব্যাপী ৫৩০১২ জন পড়েছেন।
এমন কিছু অতীত আছে
যা যায় না ভোলা
বর্তমানের সঙ্গী সে হয়
একসাথে পথ চলা।
এমন কিছু অনুভূতি
যা শুধুই ব্যাক্তিগত
মনের মাঝে লুকিয়ে থাকে
স্পর্শ সুখের মতো।
কিছু স্মৃতি থাকে মনের আকাশে
রামধনু মেঘ হয়ে
বর্ষন শেষে উঁকি দিয়ে যায়
আনন্দে গান গেয়ে।
কিছু মানুষ আসে চলার পথে
কেউ তো হারিয়ে যায়
কেউ রয়ে যায় চিরসাথী হয়ে
জীবনের আঙিনায়।
রচনাকাল : ১০/১২/২০১৯
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 29  China : 25  Europe : 1  France : 4  Germany : 12  India : 347  Iran, Islamic R : 2  Ireland : 16  Japan : 4  
Malaysia : 1  Romania : 2  Russian Federat : 5  Saudi Arabia : 20  Ukraine : 12  United Kingdom : 16  United States : 375  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 29  China : 25  Europe : 1  
France : 4  Germany : 12  India : 347  Iran, Islamic R : 2  
Ireland : 16  Japan : 4  Malaysia : 1  Romania : 2  
Russian Federat : 5  Saudi Arabia : 20  Ukraine : 12  United Kingdom : 16  
United States : 375  Vietnam : 4  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
  • ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর


© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
জীবন আঙিনায় by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪১৫
fingerprintLogin account_circleSignup