• ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর



~ ইচ্ছে ~
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রাজকুমার সাঁতরা
দেশ : India , শহর : Kotulpur

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ৭ টি লেখনী ৩৯ টি দেশ ব্যাপী ৯৪৯৫ জন পড়েছেন।
ইচ্ছা ছিল পাথরে ফুল ফোটাবো,
   তাই কত সার, নিঝুম রাত
   কত জল, ব্যস্ত বিকেল 
   কত সময়, ঘুমের ভোর
   হারিয়েছি আমি অকপটে।

যাক অবশেষে মাটি হলো   তোমার হৃদয়।
এখন শুধু বর্ষার অপেক্ষা...
তাই ক্লান্ত হৃদয়, ঝিনুকের মাঝে
শূন্য পকেট, ধ্রুবতারার খোঁজে হারানো সকাল, শিশিরের পাশে
খুঁজেছি আমি রাতের নিরালায়..
এখন বর্ষা, একি এ যে পাথর !!
এখন গোলাপের বীজ বুনবো কোথায়?

দুর; এতো আমারই ভুল
       ক্যাকটাসের হাসি দেখার স্বপ্ন তো
       পাগলেই করে, তাই না ?
ইচ্ছেরা আজ হাতছানির প্রান্তদেশে,
কালো সাগরের ফেনার থুতনিতে
সংগোপনে আড়চোখে র ইশারা।

আজ আমার স্বপ্ন নীল ছাড়িয়ে
কালো বকের প্রেমে মাতোয়ারা।
লাল কাকতুয়া তো অন্য পৃথিবীর
বন্য আফ্রিকার ইচ্ছাধারী জারোয়ারা ।।
           ~ রাজকুমার সাঁতরা~ 

রচনাকাল : ১/১২/২০১৯
© কিশলয় এবং রাজকুমার সাঁতরা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Azerbaijan : 1  Canada : 33  China : 34  Europe : 1  France : 2  Germany : 11  India : 367  Iran, Islamic R : 1  Iraq : 2  
Ireland : 21  Japan : 8  Romania : 1  Russian Federat : 1  Saudi Arabia : 23  Ukraine : 12  United Kingdom : 18  United States : 442  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Azerbaijan : 1  Canada : 33  China : 34  
Europe : 1  France : 2  Germany : 11  India : 367  
Iran, Islamic R : 1  Iraq : 2  Ireland : 21  Japan : 8  
Romania : 1  Russian Federat : 1  Saudi Arabia : 23  Ukraine : 12  
United Kingdom : 18  United States : 442  Vietnam : 4  
  • ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর


© কিশলয় এবং রাজকুমার সাঁতরা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
~ ইচ্ছে ~ by Rajkumar santra is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬০৯৩২৪
fingerprintLogin account_circleSignup