• ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর



ওষুধ
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখিকা : স্বাগতা সরকার
দেশ : India , শহর : জয়নগর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ২৩ টি লেখনী ৫৫ টি দেশ ব্যাপী ২৮৭৬৩ জন পড়েছেন।
-ঠাম্মি ও ঠাম্মি একটা গল্প বলো না। 
-হ্যাঁ দিদি ভাই। বলব তো। বলো কিসের গল্প শুনবে? 
-ঠাম্মি আজ ভূতের গল্প শুনব। 
-আচ্ছা দিদি ভাই যদি এরকম হয় ,ধর আমি মরে গিয়ে ভূত হয়ে তোর কাছে এসছি। তুই কী করবি সোনা? 
-কি আবার করব।ভূত তো কী। ঠাম্মি ই তো।ঠাম্মি বলে গলা জড়িয়ে ভূতের গল্প শুনব। 

তন্বী, অ্যাই তন্বী ঘুমিয়ে পড়। এখনও বকবক করছিস তুই? ঘুমো বলছি। শিগ্গির ঘুমোবি। 

-আস্তে। আস্তে ঠাম্মি। ফিসফিস করে গল্প করি চলো। শুনছ না পাশের ঘর থেকে মা ক্যামন বকছে। 

-তবে তুই ঘুমো দিদি ভাই।আমি চলে যাই। তোর মা এসে তোকে মারবে আবার। 

-মারুক গে। মা সবসময় ওরম করে। তোমার কাছ থেকে আমাকে কেড়ে নেয়। মিশতে ই দেয় না। মা খুব খারাপ। 

-না দিদি। ছি মা কে খারাপ বলতে আছে কখনো? 

-তবে তুমি গল্প বলো ঠাম্মি। 

-আয় বলছি। আমার কোলের কাছে আয় সোনা। 

-অরুপ এই অরুপ শুনছ? 
-রাতবিরেতে কী শুনব আবার ? 
-কোনো দিকেই তো কোনো কান নেই তোমার। শুনছ না পাশের ঘরে মেয়ে রাতে শুয়ে শুয়ে হাওয়ার সাথে না ভূতের সাথে বকে চলেছে। 
- ঠাম্মি ঠাম্মি বলছে।  তাইতো কাকলী? 
- আজ সাত মাস হয়ে গেল তোমার মা নেই। এখনও আমাদের কে মুক্তি দিলেন না? ভাবলাম যাক আপদ বিদেয় হল। ওমা সে গুড়ে বালি। 
-এভাবে বোলোনা।
-এভাবেই বলব। সাত মাস হতে চলল তোমার মা গেছেন। এখনো তন্বী র ঠাম্মি ঠাম্মি পাগলামো গেল না। চলে গিয়েও রেহাই দিলেন না উনি। 
শোনো কাল সকাল সকাল উঠে একজন নামকরা child psychriatist এর অ্যাপো নেবে। তন্বীর নাম লেখাবে। অনেক দিন ধরে ঠাম্মি ঠাম্মি ব্যামো দেখছি। দুটো কড়া ওষুধ পড়লেই সব সেরে যাবে। 

-নাহ। কোনো ওষুধেই  কাজ হবে না কাকলী। 
-তাহলে কী করতে বলো অরূপ? যেভাবে দিনদিন তন্বীর পাগলামিটা  বাড়ছে... 

-চলো না কাল যাই  কাকলী। 
-কোথায়?
-ভাবছি অফিস ছুটি নেব।
-কোথায় যাবে বলবে তো?
-কাল আমি তুমি আর তন্বী মিলে চলো না মাকে ফিরিয়ে আনি। বৃদ্ধাশ্রম থেকে। তন্বীকে সারানোর এটা ছাড়া আর কোন ওষুধ নেই যে।
রচনাকাল : ১৫/১২/২০১৯
© কিশলয় এবং স্বাগতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 3  Bangladesh : 2  Canada : 24  China : 23  Europe : 26  France : 3  Germany : 13  India : 471  Iran, Islamic R : 1  Ireland : 141  
Japan : 10  Lithuania : 2  Oman : 1  Russian Federat : 1  Saudi Arabia : 15  Sweden : 9  Ukraine : 23  United Kingdom : 15  United States : 759  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 3  Bangladesh : 2  Canada : 24  China : 23  
Europe : 26  France : 3  Germany : 13  India : 471  
Iran, Islamic R : 1  Ireland : 141  Japan : 10  Lithuania : 2  
Oman : 1  Russian Federat : 1  Saudi Arabia : 15  Sweden : 9  
Ukraine : 23  United Kingdom : 15  United States : 759  Vietnam : 6  
লেখিকা পরিচিতি -
                          স্বাগতা সরকার ২রা মার্চ পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪-পরগণা জেলাস্থিত বিখ্যাত জয়নগর শহরের মাজিলপুর অঞ্চলে জন্মগ্রহণ করেন।

বর্তমানে তিনি প্রাণীবিদ্যা বিষয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগে পাঠরতা। ছোটোবেলা থেকেই সাহিত্যচর্চার পাশাপাশি আবৃত্তিতে, শ্রুতিনাটকে, সঙ্গীতে, চিত্রাঙ্কনে তিনি সমানভাবে পারদর্শীনী। তার লেখা পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। সাহিত্যের বিভিন্ন বিভাগে যেমন কবিতা, প্রবন্ধ, গল্প, নাটক, শ্রুতিনাটক ইত্যাদিতে এনার লেখনীর পারদর্শীতা লক্ষ্য করা যায়। তিনি বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকাতেও লেখালেখি করেন। 
                          
  • ৯ম বর্ষ ৭ম সংখ্যা (১০৩)

    ২০১৯ , ডিসেম্বর


© কিশলয় এবং স্বাগতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ওষুধ by Swagata Sarkar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০২৯৪
fingerprintLogin account_circleSignup