• ৯ম বর্ষ ১১তম সংখ্যা (১০৭)

    ২০২০ , এপ্রিল



হঠাৎ দেখা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মনি রায় ঘোষ
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জুলাই
প্রকাশিত ৪৮ টি লেখনী ৬৬ টি দেশ ব্যাপী ৪৭২৫৩ জন পড়েছেন।
ঠিক কতগুলো বছর পর আজ হঠাৎ দেখা আমাদের।
মনে করে বলতে পার তুমি?
আমি কিন্তু প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ডের হিসেব রেখেছি দেবদাস এর পার্বতীর মত।
বড় রাস্তার মোড়ে হঠাৎ দেখে থমকে দাঁড়ালে। 
থমকে দাঁড়ালো সময়।
এতগুলো বছরে একটুও বদলায়নি তোমার মুখের আদল।
তাই খুব সহজেই চিনতে পেরেছিলাম তোমায়।
শুধু বদলে গেছে ভেতরের সমস্ত পরিকাঠামো।
অপলক দৃষ্টিতে চেয়ে ছিলে তুমিও।
চিনতে কি পেরেছিলে একটুও?
ষোলর সেই কিশোরীর সাথে মেলাতে পেরেছিলে কি আমায়?
অনেক অনেক বসন্ত পেরিয়ে ভীষণ ক্লান্ত আজ।
চোখে মুখে বলিরেখা অন্তহীন।
তবুও এক মূহুর্তের জন্য ফিরে গিয়েছিলাম সেই ষোলোর কোঠায়।
ফিরে পেয়েছিলাম হারানো যৌবন।
পড়তে চেষ্টা করেছিলাম তোমার চোখের ভাষা।
আজও একইরকম ব্যর্থ হলাম।
সেদিনও পারিনি আর আজও না।
আজও একইরকম ভাবে মিশে গেলে ভিড়ের মাঝে। 
এ জীবনে আর দেখা হবে কিনা জানি না।
চলার পথে এমনি কোন রাস্তার মোড়ে।
অপেক্ষায় থাকব সেই মূহুর্ত টার জন্য 
জীবনের শেষ দিন পর্যন্ত।
রচনাকাল : ১৬/৪/২০২০
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 3  Canada : 20  China : 27  Czech Republic : 2  Europe : 22  France : 2  Germany : 18  India : 455  Iraq : 1  Ireland : 34  
Japan : 8  Lithuania : 1  Morocco : 1  Norway : 1  Philippines : 1  Portugal : 1  Romania : 7  Russian Federat : 6  Saudi Arabia : 36  Sweden : 9  
Ukraine : 17  United Kingdom : 23  United States : 504  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 3  Canada : 20  China : 27  Czech Republic : 2  
Europe : 22  France : 2  Germany : 18  India : 455  
Iraq : 1  Ireland : 34  Japan : 8  Lithuania : 1  
Morocco : 1  Norway : 1  Philippines : 1  Portugal : 1  
Romania : 7  Russian Federat : 6  Saudi Arabia : 36  Sweden : 9  
Ukraine : 17  United Kingdom : 23  United States : 504  Vietnam : 6  
কবি পরিচিতি -
                          মনি রায় ঘোষ ৮ ই ফেব্রুয়ারি, বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তারপরে, খুব ছোটবেলায় তাঁর পরিবার কোলকাতা পাড়ি দিয়ে এখন কোলকাতার সোদপুর নিবাসী।

খুব ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা আর সেই থেকেই লেখার জগতে পদার্পণ। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার জন্মস্থান বাংলাদেশ থেকেও তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি কবিতা, প্রবন্ধ, ছোটগল্প এবং অনুগল্প লেখেন। এছাড়াও অনলাইন পত্র পত্রিকাতেও তার লেখা পাওয়া যায়। 
                          
  • ৯ম বর্ষ ১১তম সংখ্যা (১০৭)

    ২০২০ , এপ্রিল


© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
হঠাৎ দেখা by Moni Roy Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০৪২৩
fingerprintLogin account_circleSignup