• ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ



বদলে গেছে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ঝিমলি ব্যানার্জি
দেশ : India , শহর : দুর্গাপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ৩৩ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ৩১১১৬ জন পড়েছেন।
বদলে গেছে অনেক কিছুই ...
তুমি আমি আমাদের চেনা ঘরটা ও ...
এখন যেন কিছু হজম হয় না ...
বলতে পারো বয়েসের সাথে সাথে হজম ক্ষমতা কমে যাচ্ছে ...
এই আমি কত চুপ থাকতাম ...
সাক্ষী থাকতো শুধু কে জানো ?
আমার চোখের জল ...
শুধু আমি কেন তুমিও তো অনেক বদলে গেছো ..
আগে একটুতেই রাগ ভাঙাতে ...
এখন আর আসো না !! 
আমি ও যাই না ...থাকি দূরে ..
জানিনা তোমার কি মনে হয় ...
আমি আগেও কষ্ট পেতাম এখনো পাই .
তবে ধরণটা বদলেছে .
চোখের জল নয় চুপ হয়ে যাই ...
সরে আসি..
তাতে জানি তোমার কিছু যায় আসে না ...
তুমি  নতো হবে কেন ?
পুরুষের কি নতো হওয়া সাজে ? 
 থাকো তুমি তোমার পৌরষত্ব নিয়ে ...
আমি থাকি আমার মতো ..
তাই তো বলি বদলে গেছে অনেক কিছু ...
রচনাকাল : ১৫/৩/২০২০
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 16  China : 19  Europe : 17  Germany : 10  India : 345  Ireland : 34  Japan : 17  Russian Federat : 3  Saudi Arabia : 22  
Sweden : 9  Ukraine : 8  United Kingdom : 14  United States : 505  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 16  China : 19  Europe : 17  
Germany : 10  India : 345  Ireland : 34  Japan : 17  
Russian Federat : 3  Saudi Arabia : 22  Sweden : 9  Ukraine : 8  
United Kingdom : 14  United States : 505  Vietnam : 3  
কবি পরিচিতি -
                          ঝিমলি ব্যানার্জী ২রা জুলাই দুর্গাপুরে জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ হওয়ার সাথে সাথে গৃহশিক্ষকতার সাথে যুক্ত। সেইসবের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, তবে তিনি ছোটগল্পও লেখেন। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। লেখালিখির পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। 
                          
  • ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ


© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বদলে গেছে by Jhimli Banerjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০৪৮৩
fingerprintLogin account_circleSignup