• ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ



।।মনে লাগলো যে দোল।।
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুমিতা গাঙ্গুলি
দেশ : India , শহর : দূর্গাপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জানুয়ারী
প্রকাশিত ১৩ টি লেখনী ৪৪ টি দেশ ব্যাপী ১২৬৮১ জন পড়েছেন।
এই দোলে দক্ষিনা বাতাস সেজেছে নানা রঙের বাহারে,
নানা রঙের মলায় দেখা যায় প্রজাপতির পাখায়।
কুহু কুহু কোকিলের ডাকে, মন ভোলানো
ছন্দ তোলা উচ্ছাসে,
ডালে ডালে কৃষ্ণচূড়া, পলাশ,অশোক ফুলের সুবাসে,
জ্যাৎস্না মায়াবী রাতের সন্ধ‍্যাতারাতে,
নব রুপে সেজে উঠা গাছপালাতে,
জানিয়ে দিচ্ছে বসন্ত এসেছে যে দ্বারে।
 তাই আকাশে লেগেছে যে প্রেমেরছোঁয়া।
 তাই তো–
রঙ ই হল জীবন, রঙ ই হল প্রেম,
রঙ ই হল উদ্যম,  রঙ ই হল সৃষ্টি।
নানা রঙের মেলায়খুঁজে নাও–
নিজেদের মনের ভালোবাসার রঙকে।
নতুন করে আবার!
তাই আবীর আর রঙের খেলায়
ভালোবাসার রঙে রাঙিয়ে তুলতে চাই।
মনে পড়ে মেতেছিলাম সেই যে ছেলেবেলায়
আজ ও এই দোলের দিনে–
একটু রঙ দিতে চায় মনটা যে আবার।
দুজনে রাঙিয়ে দেবো দুজনকে
ভেসে যাবো এই প্রমেরজোয়ারে।
সাক্ষী থাকবে বসন্তের এই দোল
আজ আর দুয়ার বন্ধ করে রেখো না?
আজকের দিনে তাই মনে পড়ে–
রবীঠাকুরের সেই গান―
"ওরে গৃহবাসী খোল দ্বার খোল,
লাগলো যে দোল"।
রচনাকাল : ৯/৩/২০২০
© কিশলয় এবং সুমিতা গাঙ্গুলি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 9  China : 22  Czech Republic : 1  Europe : 1  France : 1  Germany : 11  India : 335  Ireland : 57  Japan : 15  
Netherlands : 1  Romania : 1  Russian Federat : 3  Saudi Arabia : 22  Ukraine : 6  United Kingdom : 10  United States : 525  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 9  China : 22  Czech Republic : 1  
Europe : 1  France : 1  Germany : 11  India : 335  
Ireland : 57  Japan : 15  Netherlands : 1  Romania : 1  
Russian Federat : 3  Saudi Arabia : 22  Ukraine : 6  United Kingdom : 10  
United States : 525  Vietnam : 3  
কবি পরিচিতি -
                          সুমিতা গাঙ্গুলি ১৯৭৭ সালের ১৫ই নভেম্বর দূর্গাপুরে জন্মগ্ৰহন করেন। 
তিনি একজন গৃহবধূ। 
ছোটোবেলা থেকেই তিনি সাহিত্য চর্চা নিয়ে খুব ই আগ্ৰহী। ছোট গল্প এবং কবিতা লেখা তাঁর খুব প্রিয় বিষয়। তিনি বাস্তবকে নিয়ে লিখতে ভালোবাসেন। বিভিন্ন পত্র- পত্রিকায়  এবং অনলাইন পত্র-পত্রিকাতেও তিনি লেখেন। এর পাশে তিনি সমাজ সেবামূলক কাজের সাথেও যুক্ত আছেন। 
                          
  • ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ


© কিশলয় এবং সুমিতা গাঙ্গুলি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
।।মনে লাগলো যে দোল।। by Sumita Ganguly is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup