• ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ



যুদ্ধ নয় শান্তি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬০ টি দেশ ব্যাপী ৫২৩১১ জন পড়েছেন।

যুদ্ধ মানে ধ্বংসের খেলা
যা সৃষ্টি কে করে লয়
;যুদ্ধ দিয়ে কি সমস্যার
কখনো সমাধা হয়?
চন্ডাশোক তো কলিঙ্গ জিতে
হাহাকার করেছিল
ধর্মাশোক তো প্রেম বিলিয়ে
বিশ্ব কে জিতেছিল।
ধর্ম যুদ্ধ কুরুক্ষেত্রে
জিতেছিল পাণ্ডব
অধর্মের নাশ করতে কি পুরো
পেরেছিল সে তাণ্ডব?
রাম রাবণের যুদ্ধেও দেখি
কূটনীতি আর হিংসা
সীতাকে ফিরে পেয়ে কি রামের
মিটেছিলো সমস্যা?
যুদ্ধ তো হয় রাজায় রাজায়
পিছনে স্বার্থ থাকে
কূটনীতি চালে সাধারণ মরে
দুই দেশ পড়ে পাঁকে।
ব্যাবসায়ী তার অস্ত্র বেচবে
কারা তার ক্রেতা হবে
যুদ্ধ যদি না হয় বিশ্বে
ব্যাবসা তো উঠে যাবে।
কিছু মানুষের লোভ লালসা
মুনাফা লোটার নেশায়
যুদ্ধে লিপ্ত দেশ গুলি তার
সন্তানদের হারায়।
এত তাড়াতাড়ি ভুলে গেলে সব
হিরোশিমা নাগাসাকি
সেই ক্ষত কি ধরিত্রী মা
আবার সইবে নাকি??
মনে হয় আজ সময় এসেছে
হাতে হাত ধরে বলো
পৃথিবীতে আর যুদ্ধ নয়
শান্তি পতাকা তোলো।
রচনাকাল : ১/৩/২০২০
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 30  China : 42  Czech Republic : 1  Europe : 24  France : 2  Germany : 11  Hungary : 1  India : 431  Ireland : 33  
Japan : 7  Nepal : 1  Pakistan : 1  Poland : 1  Romania : 2  Russian Federat : 15  Saudi Arabia : 31  Ukraine : 7  United Kingdom : 32  United States : 524  
Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 30  China : 42  Czech Republic : 1  
Europe : 24  France : 2  Germany : 11  Hungary : 1  
India : 431  Ireland : 33  Japan : 7  Nepal : 1  
Pakistan : 1  Poland : 1  Romania : 2  Russian Federat : 15  
Saudi Arabia : 31  Ukraine : 7  United Kingdom : 32  United States : 524  
Vietnam : 4  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
  • ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ


© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
যুদ্ধ নয় শান্তি by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup