• ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ



''তোমরা আত্মবিশ্বাসী হও''
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : দেবাশিস পাল
দেশ : India , শহর : Bishnupur

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ১৩ টি লেখনী ৪৪ টি দেশ ব্যাপী ১২৪৮৫ জন পড়েছেন।
সময় বয়ে চলছে অনবরত, 
নদী বা সমুদ্রের ধারার প্রায়।
এই তিনের কেউ থাকে না, 
কারোর তরে দাঁড়িয়ে হায়!

তবে কেন ওহে ক্লান্ত পথিক, 
দাঁড়িয়ে থাকবে ভ্যাবাচাকা হয়ে, 
যদি কেউ করে ভীষণ অন্যায়, 
তোমার সাথে পথের বাঁকে? 

উঠে দাঁড়াও সাথে সাথেই ;
কর প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে। 
মুখ বুজে আর থেকো না; 
সময় হাতে নেই সময় নষ্ট করার।

ওহে মাঝি, ছেড়ো না হাল, 
ধরে থাকো তুমি শক্ত করে দাঁড়। 
বাও তব নৌকো আত্মবিশ্বাসে জীবন সম চঞ্চল নদী বা সমুদ্রে।

শোনো, ওহে পথিক ও মাঝি, 
যদি তোমরা হেরে যাও প্রথমে, 
লড়তে গিয়ে জীবন সংগ্রামে;
তবে আবার লড়ো জেদ নিয়ে। 

তখন দেখবে,তোমাদের বিদ্রোহে, 
পালাচ্ছে ছুটে অত্যাচারীর দল। 
আর দেখবে পারছ বাঁচতে সুখে, 
মেরুদন্ড তোমাদের সোজা করে। 


রচনাকাল : ১৫/৩/২০২০
© কিশলয় এবং দেবাশিস পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 37  China : 21  Europe : 1  Germany : 11  India : 282  Iran, Islamic R : 2  Ireland : 23  Japan : 8  Pakistan : 1  
Romania : 1  Russian Federat : 3  Saudi Arabia : 20  Ukraine : 7  United Kingdom : 12  United States : 351  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 37  China : 21  Europe : 1  
Germany : 11  India : 282  Iran, Islamic R : 2  Ireland : 23  
Japan : 8  Pakistan : 1  Romania : 1  Russian Federat : 3  
Saudi Arabia : 20  Ukraine : 7  United Kingdom : 12  United States : 351  
Vietnam : 2  
  • ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ


© কিশলয় এবং দেবাশিস পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
''তোমরা আত্মবিশ্বাসী হও'' by DEBASIS PAL is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup