• ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ



ফাগুন ফিরুক
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬২ টি দেশ ব্যাপী ৫৩১১২ জন পড়েছেন।
মনের কোণে জমেনি ঝুল
আজও ফাগুন এলে
পলাশ রঙে রাঙিয়ে মন
বসন্তে ডানা মেলে।
মনের আগুন থাকনা বেঁচে
জ্বলুক ফাগুন হয়ে
বসন্তের ওই হাতছানিতে
উঠুক আবার গেয়ে।
লাল আবিরে মন রাঙিয়ে
পুরানো দিন ফিরুক
ক্যানভাসে তে ভেসে উঠে
আনন্দে মন ভরুক।
আমার আমি আজও তেমন
অপেক্ষাতেই থাকে
তোর মনে মন রাংবে বলে
কল্প ছবি আঁকে।
চোখের কোণের জল মুছে তুই
উৎসবে ওঠ মেতে
যা হারিয়ে ফাগুন রাতের
ভালোবাসার স্রোতে।
পড়ছে মনে সেই সে দিনের
হারিয়ে যাওয়া ভোর
আজও আমি তেমন আছি
যেমন ছিলাম তোর।
রচনাকাল : ৯/৩/২০২০
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 30  China : 29  Czech Republic : 2  Europe : 2  France : 27  Germany : 70  Hong Kong : 2  India : 859  Iran, Islamic R : 1  
Ireland : 58  Japan : 18  Lithuania : 6  Netherlands : 1  Norway : 24  Romania : 1  Russian Federat : 22  Saudi Arabia : 36  Switzerland : 4  Ukraine : 31  
United Kingdom : 47  United States : 620  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 30  China : 29  Czech Republic : 2  
Europe : 2  France : 27  Germany : 70  Hong Kong : 2  
India : 859  Iran, Islamic R : 1  Ireland : 58  Japan : 18  
Lithuania : 6  Netherlands : 1  Norway : 24  Romania : 1  
Russian Federat : 22  Saudi Arabia : 36  Switzerland : 4  Ukraine : 31  
United Kingdom : 47  United States : 620  Vietnam : 5  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
  • ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ


© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ফাগুন ফিরুক by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup