• ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ



দোল লাগে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুকান্ত দাস
দেশ : India , শহর : Bardhaman

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মার্চ
প্রকাশিত ১ টি লেখনী ১৮ টি দেশ ব্যাপী ১০৬৩ জন পড়েছেন।
রঙে রঙে মেলা আজ ভুবন জুড়ে
উঁকি দেয় বসন্ত কোকিলের  সুরে,
মন আজ মেতে ওঠে আবিরের ছোঁয়াতে
দোল লাগে সুরে সুরে রাখালিয়া বাঁশিতে।

নবীনের সমারোহে রাঙায়িত বরণে
সবুজের উল্লাস পাখা মেলে নয়নে,
রং মাখে পলাশের রক্তিম হিল্লোলে
দোল লাগে দখিনের নৃত্যের তালে-তালে।

প্রাঙ্গণে ভরপুর উচ্ছ্বাসে কলরবে
স্নিগ্ধ সুবাসে ধরণী মাতে সবে,
রং খোঁজে প্রজাপতি একাকী আনমনে
দোল লাগে সুরে-গানে সবুজের বনে-বনে।

আকাশের নীল রং ঝরে পড়ে মাটিতে
ডালি সাজে প্রকৃতি প্রাণভরা খুশিতে,
রঙেদের বর্ষণ ফুলে ফুলে ঝরে পড়ে
দোলা দেয় ডালে-ডালে, দোল লাগে ঘরে-ঘরে।

পথ মাঝে মাতোয়ারা বেরঙিন যৌবন
সোহাগী  আবিরের আদুরে আলাপন
মুখরিত বাতাসে বসন্তের আগমন,
দোল লাগে দিগন্তে রঞ্জিত ত্রিভুবন।

                               ✍️সুকান্ত দাস


রচনাকাল : ৮/৩/২০২০
© কিশলয় এবং সুকান্ত দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger
আরম্ভ



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 59  China : 25  Europe : 1  France : 3  Germany : 12  India : 371  Iran, Islamic R : 1  Ireland : 39  Israel : 1  
Japan : 15  Russian Federat : 2  Saudi Arabia : 17  Spain : 1  Ukraine : 5  United Kingdom : 14  United States : 495  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 59  China : 25  Europe : 1  
France : 3  Germany : 12  India : 371  Iran, Islamic R : 1  
Ireland : 39  Israel : 1  Japan : 15  Russian Federat : 2  
Saudi Arabia : 17  Spain : 1  Ukraine : 5  United Kingdom : 14  
United States : 495  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          সুকান্ত দাস ১৯৯৩ সালের ১৭ই অক্টোবর পশ্চিমবঙ্গের  পূর্ব বর্ধমান জেলার গুসকারা'র নিকট যাদবগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক। 
স্কুল পত্রিকায় তিনি প্রথম কবিতা লেখা শুরু করেন, পরে স্থানীয় পত্রিকা ও ম্যাগাজিনেও তাঁর লেখা কবিতা প্রকাশিত হয়। এখন বিভিন্ন লিটিল ম্যাগাজিন ও অনলাইন পত্রিকায় লেখালেখি করেন।তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
  • ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ


© কিশলয় এবং সুকান্ত দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
দোল লাগে by Sukanta Das is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০৮৭৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী
fingerprintLogin account_circleSignup