• ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ



বসন্ত এসে গেছে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : কেকা হালদার
দেশ : India , শহর : Arambagh

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ২০ টি লেখনী ৫৭ টি দেশ ব্যাপী ২০৫৭৫ জন পড়েছেন।
বসন্ত এসে গেছে তাই না??..হ্যাঁ এসে গেছে। কদিন পরেই দোল উৎসব। বসন্ত কাল মানেই রঙিন একটা আনন্দের সময়। সবার মনেই বসন্ত একটা অন্য অনুভূতির জায়গা।
কিন্তু তুমি তাকে জিজ্ঞাসা করো বসন্ত কি..যে দীর্ঘ ৩ বছর তার স্বামীর কোনো চিঠি পায়নি, যে সদ্যবিবাহিতা তার স্বামীকে হারিয়েছে  অথবা তাকে জিজ্ঞাসা করো যে মানুষটা তার ভালোবাসার মানুষটির ফেরার অপেক্ষায় আজও দিন গুনছে, আঘাতপ্রাপ্ত বা ব্যর্থ প্রেমিক-প্রেমিকাকে...
আসলে তাদের কাছে বসন্তের কোনো আলাদা সংজ্ঞা আর হয়না তাদের কাছে বসন্ত টা আর পাঁচটা ঋতুর মতোই একটা সময়। শুধু যখন বছর শেষে লাল পলাশের দেখা পাওয়া যায় তখন তারা বুঝতে পারে তাদের জীবনে লাল রঙ তা ফিকে হয়ে গেছে। সেটা শুধু বেঁচে আছে হয়তো বর্তমানের কল্পনায় আর কারোর ভবিষ্যতের আশায়...
রচনাকাল : ৯/৩/২০২০
© কিশলয় এবং কেকা হালদার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Canada : 23  China : 49  Europe : 1  France : 1  Germany : 14  Hungary : 1  India : 388  Ireland : 57  Japan : 9  
Macedonia : 1  Poland : 1  Romania : 3  Russian Federat : 17  Saudi Arabia : 22  Turkey : 1  Ukraine : 5  United Arab Emi : 1  United Kingdom : 17  United States : 562  
Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Canada : 23  China : 49  Europe : 1  
France : 1  Germany : 14  Hungary : 1  India : 388  
Ireland : 57  Japan : 9  Macedonia : 1  Poland : 1  
Romania : 3  Russian Federat : 17  Saudi Arabia : 22  Turkey : 1  
Ukraine : 5  United Arab Emi : 1  United Kingdom : 17  United States : 562  
Vietnam : 3  
লেখিকা পরিচিতি -
                          সুনন্দা ওরফে কেকা হালদার ১লা আগস্ট পশ্চিমবঙ্গের হুগলী জেলার আরামবাগে জন্মগ্রহণ করেন।
বর্তমানে তিনি বাংলা বিষয়ে স্নাতক বিভাগে পাঠরতা। সাহিত্যচর্চার পাশাপাশি আবৃত্তিতে বেশ পারদর্শীনী। এছাড়াও অঙ্কন চর্চা, সঙ্গীতচর্চা ও নাটকচর্চা করে থাকেন। গল্প, কবিতা, উপন্যাস পড়ার নেশা বিদ্যমান। বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন। 
                          
  • ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ


© কিশলয় এবং কেকা হালদার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বসন্ত এসে গেছে by Keka Halder is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০২৭৪
fingerprintLogin account_circleSignup