• ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ



জীবনবোঝা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : শুক্লা মাজি
দেশ : India , শহর : কুলটি

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ৯ টি লেখনী ৪০ টি দেশ ব্যাপী ১১০০৩ জন পড়েছেন।
নির্বাক হৃদয়ের ব্যর্থতার গল্প ডাইরির পাতা ছোঁয়
সে প্রত্যহ প্রত্যাহারের বোঝা বয়
সংকীর্ণ মনের ঝুলি পাওনা কেবল মিথ্যে সম্মান
ভালোবাসা সে কী ভুলেছে সে তার অভিধান
অভিমান গুলো তার পরেনা চোখে সবই লাগে অভিনয়
সবটুকু চাহিদা পূরণ কিন্তু হৃদয় জুড়ে চলছে অবক্ষয়
সেদিকে নজর পরেনা তার ভালোবাসা আজও শরীরে বিলি হয়
নিজের বিছানায় তার হৃদয় প্রতিনিয়ত ধর্ষিত হয়
এভাবেই কিছু হৃদয় রক্তাক্ত আত্মহত্যা করেছে নীরবে
শরীর গুলো বইছে বোঝা হৃদয় ঝুলেছে ফাঁসিকাঠে।।
রচনাকাল : ১২/৩/২০২০
© কিশলয় এবং শুক্লা মাজি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 28  China : 16  Europe : 3  France : 1  Germany : 12  India : 405  Ireland : 48  Japan : 4  Pakistan : 2  Romania : 1  
Russian Federat : 4  Saudi Arabia : 15  Ukraine : 4  United Kingdom : 14  United States : 495  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 28  China : 16  Europe : 3  France : 1  
Germany : 12  India : 405  Ireland : 48  Japan : 4  
Pakistan : 2  Romania : 1  Russian Federat : 4  Saudi Arabia : 15  
Ukraine : 4  United Kingdom : 14  United States : 495  Vietnam : 5  
কবি পরিচিতি -
                          শুক্লা মাজি ৩০শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার কূলটি অঞ্চলে জন্মগ্রহণ করেন।

অনেক ছোটবেলা থেকেই তিনি সাহিত্য চর্চাতে আগ্রহী। দিনের শেষে তিনি নিজেকে ডাইরির পাতায় উন্মুক্ত করতে পছন্দ করার পাশাপাশি কবিতা এবং অণুকবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
  • ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ


© কিশলয় এবং শুক্লা মাজি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
জীবনবোঝা by Sukla Maji is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০৮৭৮
fingerprintLogin account_circleSignup