• ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ



বিদায়
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রাজু দাস
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মার্চ
প্রকাশিত ৫ টি লেখনী ৩৫ টি দেশ ব্যাপী ৪৪৭২ জন পড়েছেন।
বিদায়
✍ রাজু দাস

বয়ে চলেছে সময়,পড়ে রয়ে শুধু স্মৃতি
যান্ত্রিক জীবনের জন্য সন্ধি করিনি
না কোনোদিন বোঝাপড়া হয়নি, 
কেবল লাঞ্ছনা আর বঞ্চনা 
সইতে হয় জীবনের তরে, 
আজও বার্ধক্যগ্রস্ত দিনগুলো
আমাকে কুরে কুরে খায়। 
তোমার দেওয়া কাঠের পুতুলটি
ঘুণ ধরেছে — খাচ্ছে উইপোকা
নয়নে আসে না আর চয়ন
হ্রাস পাচ্ছে আহ্লাদীর শরীরের অঙ্গ
দেখে অশ্রু ঝরে দু'নয়নে, 
বিদায় লগ্নে সূর্য অস্তে
নেমে আসবে শোকের ছায়া।
রচনাকাল : ১৩/৩/২০২০
© কিশলয় এবং রাজু দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 20  China : 14  Germany : 12  India : 281  Iran, Islamic R : 1  Ireland : 36  Jamaica : 1  Japan : 7  
Latvia : 1  Netherlands : 1  Palestinian Ter : 1  Saudi Arabia : 22  Ukraine : 4  United Kingdom : 13  United States : 374  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 20  China : 14  
Germany : 12  India : 281  Iran, Islamic R : 1  Ireland : 36  
Jamaica : 1  Japan : 7  Latvia : 1  Netherlands : 1  
Palestinian Ter : 1  Saudi Arabia : 22  Ukraine : 4  United Kingdom : 13  
United States : 374  Vietnam : 4  
কবি পরিচিতি -
                          জন্ম ৩ মে ১৯৯১ সালে কলকাতা জেলায়, পিতা শ্রী হরিচরণ দাস, মাতা শ্রীমতী সীমা দাস, বর্তমান নিবাস সুভাষগ্রাম,  প্রিয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, বছর দুয়ের হল কবিতা লিখছেন, বেশকিছু ওয়েব ম্যাগাজিন ও লিটিল ম্যাগাজিনে কবিতা নিয়মিত লিখছেন, প্রথম কবিতা প্রকাশিত হয় কল্পসাগর সাহিত্য পত্রিকা ও সনেট পাবলিকেশনের হাত ধরে, প্রথম কাব্যগ্রন্থ "কবিতায় একডজন" প্রকাশিত হয় কলকাতা বইমেলা ২০২০ প্রকাশনায় অক্ষর সংলাপ প্রকাশন। 

সম্মাননা লাভ:- মুকুর লেখনী সম্মান ২০২০, সনেট পাবলিকেশন কবি সম্মান ২০১৮| 
                          
  • ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ


© কিশলয় এবং রাজু দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বিদায় by Raju Das is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৩৫০
fingerprintLogin account_circleSignup