• ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ



~ আতস বাজি ~
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : কেকা হালদার
দেশ : India , শহর : Arambagh

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ২০ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ২০৩১১ জন পড়েছেন।
চারিদিকে আলোর রোশনাই 
আমি হেঁটে চলেছি একা
বাজি পুড়ছে অবিরত
শব্দ বাজি ..
বেমানান পোশাকে আবৃত
ছুটে চলেছি অনেক দূরে
অনেক অনেক দুরে
যেখানে অন্ধকার শুধুই
আলোর ঘাটতি খুব 
সেটাই আমার দেশ
চারকোল এর রং ধরেছে
রঙিন আর নেই
বেশ যেন ভিখারিনী 
নিঃস্ব হয়েছে আজ
এক পথের পথিক
দুই প্রান্তে চলেছে 
চলেছে কোথায় কোন প্রান্তে
নিরুদ্দেশের খোঁজে 
শেষ বারের স্মৃতি 
প্রস্তুতির সময় শুরু
পথ যদি মেলে আবার
পথিক মিলবে অনির্বার
সে তো এক কল্পনার ।
আতস বাজি দেখার বার
শব্দ বাজি শোনার বার এবার ।
 
       ~ কেকা হালদার ~

রচনাকাল : ৫/৩/২০২০
© কিশলয় এবং কেকা হালদার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 13  Europe : 1  France : 1  Germany : 12  India : 252  Iran, Islamic R : 1  Ireland : 24  Japan : 2  Romania : 1  
Russian Federat : 8  Saudi Arabia : 18  Ukraine : 4  United Kingdom : 14  United States : 396  Uzbekistan : 1  Vietnam : 8  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 13  Europe : 1  France : 1  
Germany : 12  India : 252  Iran, Islamic R : 1  Ireland : 24  
Japan : 2  Romania : 1  Russian Federat : 8  Saudi Arabia : 18  
Ukraine : 4  United Kingdom : 14  United States : 396  Uzbekistan : 1  
Vietnam : 8  
কবি পরিচিতি -
                          সুনন্দা ওরফে কেকা হালদার ১লা আগস্ট পশ্চিমবঙ্গের হুগলী জেলার আরামবাগে জন্মগ্রহণ করেন।
বর্তমানে তিনি বাংলা বিষয়ে স্নাতক বিভাগে পাঠরতা। সাহিত্যচর্চার পাশাপাশি আবৃত্তিতে বেশ পারদর্শীনী। এছাড়াও অঙ্কন চর্চা, সঙ্গীতচর্চা ও নাটকচর্চা করে থাকেন। গল্প, কবিতা, উপন্যাস পড়ার নেশা বিদ্যমান। বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন। 
                          
  • ৯ম বর্ষ ১০ম সংখ্যা (১০৬)

    ২০২০ , মার্চ


© কিশলয় এবং কেকা হালদার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
~ আতস বাজি ~ by Keka Halder is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩৭৩৪৯
fingerprintLogin account_circleSignup