• ৯ম বর্ষ ১২তম সংখ্যা (১০৮)

    ২০২০ , মে



বদলে গেছে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুজন কুমার রায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ১০০ টি লেখনী ৬৭ টি দেশ ব্যাপী ৯৯০৭২ জন পড়েছেন।
বদলে গেছে পৃথিবীটা, বদলে গেছে মানুষগুলো,
বদলে গেছে আকাশ মাটি, বদলে গেছে পায়ের ধুলো...
বদলে গেছে মানুষের মন, বদলে যাওয়া ঋতুর মত,
বদলে গেছে প্রকৃতি আজ, ফুলের বুকে তাই তো ক্ষত...
বদলে গেছে আকাশের রং, শিশির দিয়ে ঢাকা আকাশ,
বদলে গেছে রৌদ্রের তাপ, কোথাও নেই হালকা বাতাস...
বদলে গেছে সাজানো বাগান, ফুলগুলো সব ঝড়িয়ে গেছে,
মৌমাছি মন করেছে ভার, কোথায় পাবে মধু খুঁজে...
বদলে গেছে শীত ঋতুতে, হালকা সুরে শিশির ঝরা,
বদলে গেছে চারিদিক আজ, বদলে গেছে বসুন্ধরা...
প্রকৃতির সব যেমন ছিল, তেমনি আজও আছে ,
শুধু আগের মত নেই তো এখন, মানুষ বদলে গেছে...
রচনাকাল : ৩০/১/২০১৯
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 8  China : 23  Czech Republic : 1  Europe : 264  Germany : 10  Hungary : 1  India : 303  Iran, Islamic R : 1  Ireland : 35  
Italy : 1  Japan : 6  Latvia : 1  Netherlands : 1  Russian Federat : 6  Saudi Arabia : 21  Sweden : 8  Ukraine : 6  United Kingdom : 17  United States : 447  
Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 8  China : 23  Czech Republic : 1  
Europe : 264  Germany : 10  Hungary : 1  India : 303  
Iran, Islamic R : 1  Ireland : 35  Italy : 1  Japan : 6  
Latvia : 1  Netherlands : 1  Russian Federat : 6  Saudi Arabia : 21  
Sweden : 8  Ukraine : 6  United Kingdom : 17  United States : 447  
Vietnam : 3  
  • ৯ম বর্ষ ১২তম সংখ্যা (১০৮)

    ২০২০ , মে


© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বদলে গেছে by Sujon Kumar Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০১৭৮
fingerprintLogin account_circleSignup