• ৯ম বর্ষ ১১তম সংখ্যা (১০৭)

    ২০২০ , এপ্রিল



রিসেট বাটন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : দয়াল চক্রবর্ত্তী
দেশ : India , শহর : আরামবাগ

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৮ টি লেখনী ৩৯ টি দেশ ব্যাপী ৭৮৬০ জন পড়েছেন।
                  রিসেট বাটন
                 দয়াল চক্রবর্তী

একদিন ভরদুপুরে হুট করে বেরিয়ে পড়লেই দেখতে পাবে -

ইতালির কোস্টে ফিরে এসেছে ডলফিনরা
পরিষ্কার চ্যানেলে সাঁতরে বেড়াচ্ছে রাজহাঁসের দল

সিঙ্গাপুরের খালি পার্কে মাস্তানি করছে ধূসর রঙের এক দল অটার্স

নির্দ্বিধায় বাচ্চাদের মাঝে নিয়ে ইসরাইলের বিমানবন্দর ক্রস করছে এক মিশরীয় হংস দম্পতি

শিকাগোর শুনশান অ্যাকোয়ারিয়াম হয়ে উঠেছে এডওয়ার্ড ও অ্যানি নামের দুই পেঙ্গুইনের বৃন্দাবন

সান ফিলিপ এর সমুদ্রতটে নখের আঁচড় কেটে আনন্দে মেতেছে একদল রাকুন

এমনকি তোমার বাড়ীর পাশের সাগরতটে ডিম পাড়তে হাট বসিয়েছে হাজার কচ্ছপের দল

তিন দশক পরে বিদেশ থেকে ফিরে শহরের রাস্তায় দিনে-দুপুরে ঘুরে বেড়াচ্ছে মালাবার সিভেট

চণ্ডীগড়ের রাস্তায় রাস্তায় সম্বর হরিণ, ময়ূর, টার্কি...

আকাশ সুস্থ হচ্ছে
বাতাস শুদ্ধ হচ্ছে
গাছেরা সবুজ হচ্ছে
পাখিরা গান করছে...
     
     তুমি বাড়িতে আছো বলে।



 










রচনাকাল : ২৯/৩/২০২০
© কিশলয় এবং দয়াল চক্রবর্ত্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 29  China : 23  Europe : 1  Germany : 9  India : 293  Iran, Islamic R : 1  Ireland : 16  Japan : 3  Philippines : 1  
Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 14  South Africa : 1  Sweden : 9  Ukraine : 8  United Kingdom : 12  United States : 284  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 29  China : 23  Europe : 1  
Germany : 9  India : 293  Iran, Islamic R : 1  Ireland : 16  
Japan : 3  Philippines : 1  Romania : 5  Russian Federat : 5  
Saudi Arabia : 14  South Africa : 1  Sweden : 9  Ukraine : 8  
United Kingdom : 12  United States : 284  Vietnam : 4  
  • ৯ম বর্ষ ১১তম সংখ্যা (১০৭)

    ২০২০ , এপ্রিল


© কিশলয় এবং দয়াল চক্রবর্ত্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
রিসেট বাটন by Dayal Chakrabortty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০৪৮৪
fingerprintLogin account_circleSignup