• ৯ম বর্ষ ১১তম সংখ্যা (১০৭)

    ২০২০ , এপ্রিল



"বাঁধা নেই "
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : দীপঙ্কর মাহাতো
দেশ : India , শহর : Karimpur, Nadia

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ২৩ টি লেখনী ৫২ টি দেশ ব্যাপী ২৪৩০৫ জন পড়েছেন।
আমিও সূদরে যেতাম তোমায় পেলে 
হৃদয় পূর্ণতা পেতো তোমারই আগমনে 
দুটি স্বপ্নের একটি পূর্ণতা পেতো তুমি আসলে 
এখন একটি নিয়ে ই থাকি সবার মাঝে 
স্বপ্ন হারালো এক অসমাপ্ত গল্পতে 
জানি ফেরা যায় না অল্পতে 
তবুও ফেরার কোনো বিকল্প নেই ?
অনেকেই বলে আমি হাসি ভেতর ভেতর চক্ষুরস গিলে 
এখন আর বাঁধা নেই তোমার থেকে বেরিয়ে যেতে !

দূরে তাকালে আকাশের মাথা নুইয়ে পরে 
প্রত্যেক বার তোমার চেহারা আমার চোখের সামনে 
নিজে কতবার যাব নিজের গভীরে 
সব ফলাফল প্রকাশ করা যায় না টস্ করে 
যা হৃদয়ের ফল দেখতে হয় ভালো করে 
জানি ভোলা যায় না অল্পতে 
তবুও ভূলে যাওয়ার বিকল্প নেই ?
এখন আর বাঁধা নেই তোমার থেকে বেরিয়ে যেতে !

প্রায়ই মনে হয় কিছুই মনে নেই 
আশারা বলে ওঠে রোজ সকালেই
তোমার থেকে বেরিয়ে যেতে আর বাঁধা নেই !
জমা কান্নারা আজ বৃষ্টির দিন গুনে 
বেরিয়ে আসে চোখের শুকনো জলে 
তোমার প্রতি মোহ নয়,প্রেম আছে জেনে 
এখন আর বিরহ নেই তুমি আছো কিনা এ হৃদয়ে তা  নিয়ে ।।
                       #কলমে~ক্ষুদে শিবকৃষ্ণ
রচনাকাল : ২৮/১২/২০১৯
© কিশলয় এবং দীপঙ্কর মাহাতো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Bangladesh : 1  Canada : 4  China : 24  Europe : 2  Germany : 9  India : 281  Indonesia : 1  Ireland : 27  
Japan : 8  Romania : 6  Russian Federat : 5  Saudi Arabia : 23  Spain : 1  Ukraine : 9  United Kingdom : 16  United States : 409  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Bangladesh : 1  Canada : 4  
China : 24  Europe : 2  Germany : 9  India : 281  
Indonesia : 1  Ireland : 27  Japan : 8  Romania : 6  
Russian Federat : 5  Saudi Arabia : 23  Spain : 1  Ukraine : 9  
United Kingdom : 16  United States : 409  Vietnam : 4  
  • ৯ম বর্ষ ১১তম সংখ্যা (১০৭)

    ২০২০ , এপ্রিল


© কিশলয় এবং দীপঙ্কর মাহাতো কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
"বাঁধা নেই " by দীপঙ্কর মাহাতো is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup