• ৯ম বর্ষ ১১তম সংখ্যা (১০৭)

    ২০২০ , এপ্রিল



মিথ্যের জাল
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ঝিমলি ব্যানার্জি
দেশ : India , শহর : দুর্গাপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ৩৩ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ৩১১২০ জন পড়েছেন।
ওই যে আকাশটা আজ ও লাল হয়েছে ...
পাখিরা আজ ও গান গাইছে প্রতিদিনের মতো .
শুধু আমার মনটা আমার মধ্যে নেই ...
প্রতিটা দিন মিথ্যে প্রবঞ্চনার মুখোমুখি 
হতে হতে আজ আমি ক্লান্ত ...
আমার ভাবনাগুলো এলোপাথাড়ি এদিক ওদিক 
ছুটছে , মাথার ওপর কে যেন পদাঘাত করছে ...
আমি চিৎকার করছি ...ছেড়ে দাও আমায় ...
আমি আর সইতে পারছি না !
আমি মুক্তি চাই ....
জীবন আজ আমার প্রহসনে পরিণত হয়েছে ..
চাই নি তো এমন জীবন !
এমন বাঁধন চাই নি তো ...
যে বাঁধন আমাকে আষ্টেপৃষ্টে বেঁধে রাখে ..
যেখানে স্বপ্ন দেখাও মানা ...
আমার ইচ্ছেগুলো কে ও অনুমতি নিতে হয় ...
অন্যের জন্য বাঁচতে হয় ...
সবকিছু ভালোবেসে করবো ...
কলঙ্ক ...ওটা শুধু আমার ! 
কেও ছাড়ে না ...দোষারোপের জালে আজ আমি বন্দিনী !
যে ভালোবাসা জন্ম দেয় এক জীবনের ...
আজ তার কাছেও আমি অস্তিত্বহীন !
মিথ্যে সব মিথ্যে ! জীবনটাই আজ মিথ্যে মনে হয় ....
রচনাকাল : ২/৪/২০২০
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Bangladesh : 1  Canada : 4  China : 23  Europe : 16  Germany : 10  India : 320  Iran, Islamic R : 2  Ireland : 29  Japan : 18  
Romania : 5  Russian Federat : 8  Saudi Arabia : 14  Sweden : 9  Ukraine : 10  United Kingdom : 22  United States : 403  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Algeria : 1  Bangladesh : 1  Canada : 4  China : 23  
Europe : 16  Germany : 10  India : 320  Iran, Islamic R : 2  
Ireland : 29  Japan : 18  Romania : 5  Russian Federat : 8  
Saudi Arabia : 14  Sweden : 9  Ukraine : 10  United Kingdom : 22  
United States : 403  Vietnam : 3  
কবি পরিচিতি -
                          ঝিমলি ব্যানার্জী ২রা জুলাই দুর্গাপুরে জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ হওয়ার সাথে সাথে গৃহশিক্ষকতার সাথে যুক্ত। সেইসবের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, তবে তিনি ছোটগল্পও লেখেন। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। লেখালিখির পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। 
                          
  • ৯ম বর্ষ ১১তম সংখ্যা (১০৭)

    ২০২০ , এপ্রিল


© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মিথ্যের জাল by Jhimli Banerjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০৫১৭
fingerprintLogin account_circleSignup