• ৯ম বর্ষ ১১তম সংখ্যা (১০৭)

    ২০২০ , এপ্রিল



~ আমার আমি ~
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : কেকা হালদার
দেশ : India , শহর : Arambagh

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ২০ টি লেখনী ৫৭ টি দেশ ব্যাপী ২০৩৭৪ জন পড়েছেন।
আজ শুধুই চোখে চাওয়া 
আগেও ছিল এমন 
সে তাকানো বড্ড রঙিন 
রঙে রঙে রাঙানো নতুন সাজ
আজও আছে সেই চোখে চাওয়া
কিন্তু আজ সেটা বড়ই ফ্যাকাসে 
রঙ হীন সাদা ঘোলাটে 
সেদিন কাঁধ ছুঁয়ে দিলে তুমি
ফিরলেও না তো আর 
অচেনা মানুষ হবার কি আর
এক সময় ছিল তো এক
হাতে হাত রেখে কাঁধে কাঁধ 
ছুঁয়ে দেখেছিলাম তোমায় 
চরম সুখস্মৃতি তার
পাল্টাচ্ছে সময় পাল্টাচ্ছে নিয়ম
তোমারও পাল্টানো খুব দরকার 
তুমি আছো নিয়মেই
শুধু আমার আমি টা হারাবার ।।
        ~ কেকা হালদার ~
রচনাকাল : ৫/৩/২০২০
© কিশলয় এবং কেকা হালদার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 11  China : 23  Europe : 2  Germany : 10  India : 306  Iran, Islamic R : 1  Ireland : 21  Japan : 3  Malaysia : 1  Romania : 5  
Russian Federat : 5  Saudi Arabia : 15  Ukraine : 8  United Kingdom : 15  United States : 343  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 11  China : 23  Europe : 2  Germany : 10  
India : 306  Iran, Islamic R : 1  Ireland : 21  Japan : 3  
Malaysia : 1  Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 15  
Ukraine : 8  United Kingdom : 15  United States : 343  Vietnam : 6  
কবি পরিচিতি -
                          সুনন্দা ওরফে কেকা হালদার ১লা আগস্ট পশ্চিমবঙ্গের হুগলী জেলার আরামবাগে জন্মগ্রহণ করেন।
বর্তমানে তিনি বাংলা বিষয়ে স্নাতক বিভাগে পাঠরতা। সাহিত্যচর্চার পাশাপাশি আবৃত্তিতে বেশ পারদর্শীনী। এছাড়াও অঙ্কন চর্চা, সঙ্গীতচর্চা ও নাটকচর্চা করে থাকেন। গল্প, কবিতা, উপন্যাস পড়ার নেশা বিদ্যমান। বিভিন্ন অনলাইন পত্র - পত্রিকায় লেখালেখি করেন। 
                          
  • ৯ম বর্ষ ১১তম সংখ্যা (১০৭)

    ২০২০ , এপ্রিল


© কিশলয় এবং কেকা হালদার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
~ আমার আমি ~ by Keka Halder is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৪৯৫৭৪
fingerprintLogin account_circleSignup