• ৯ম বর্ষ ১১তম সংখ্যা (১০৭)

    ২০২০ , এপ্রিল



এগিয়ে চলো
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬২ টি দেশ ব্যাপী ৫৩১১৮ জন পড়েছেন।
এগিয়ে চলো
#Atanu_Basak
২২.১২.১৯
###########

জীবন তোমায় শিক্ষা দেবে
যখন পকেট থাকবে ফাঁকা
পেটের খিদে,ভাঙ্গা হৃদয়
করবে তোমায় একা।
অতীত তোমার স্মৃতি হয়ে
টানবে পিছন পানে
ভবিষ্যতের হাতছানিতে
বর্তমানের গানে।
মুখের হাসি বাঁচিয়ে রেখে
সময় স্রোতে ভাসো
হতাশা কে স্থান দিওনা
জীবন যুদ্ধে এসো।
অপেক্ষাতে সফলতা
থাকে পথের ধারে
সময় হলেই বন্ধু হয়ে
নেবে আপন করে।
এগিয়ে চলো মনকে বলো
কিছুই স্থায়ী নয়
জীবন আঁধার যাবে ঘুচে
হলেই সূর্যোদয়।
রচনাকাল : ২২/১২/২০১৯
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 24  China : 31  Czech Republic : 1  Europe : 2  Germany : 10  Hungary : 1  India : 357  Iran, Islamic R : 1  Ireland : 26  
Japan : 10  Lithuania : 1  Malaysia : 1  Romania : 5  Russian Federat : 9  Saudi Arabia : 23  Singapore : 1  Turkey : 1  Ukraine : 9  United Kingdom : 15  
United States : 379  Uzbekistan : 1  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 24  China : 31  Czech Republic : 1  
Europe : 2  Germany : 10  Hungary : 1  India : 357  
Iran, Islamic R : 1  Ireland : 26  Japan : 10  Lithuania : 1  
Malaysia : 1  Romania : 5  Russian Federat : 9  Saudi Arabia : 23  
Singapore : 1  Turkey : 1  Ukraine : 9  United Kingdom : 15  
United States : 379  Uzbekistan : 1  Vietnam : 3  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
  • ৯ম বর্ষ ১১তম সংখ্যা (১০৭)

    ২০২০ , এপ্রিল


© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
এগিয়ে চলো by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup