• ৯ম বর্ষ ১১তম সংখ্যা (১০৭)

    ২০২০ , এপ্রিল



মাটির দুর্গা ও জীবন্ত দুর্গা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৩ টি দেশ ব্যাপী ৫১৬৩৮৯ জন পড়েছেন।
মাটির দুর্গা ও জীবন্ত দুর্গা
কবি লক্ষ্মণ ভাণ্ডারী

কি হবে পূজে মাটির দুর্গা জীবন্ত দুর্গা কাঁদে,
জীবন্ত দুর্গা গৃহহারা হয়ে বৃক্ষতলে ঘর বাঁধে।
মাটির প্রতিমা মাটির দেবী দেয় না কভু সাড়া,
জীবন্ত দুর্গা পায় না অন্ন, চক্ষে বহে অশ্রুধারা।

কোটি টাকা পূজায় খরচ শক্তির আরাধনা,
জীবন্ত দুর্গা ধর্ষিতা হয় মন্দির যেতে মানা।
ছিন্নবসনা জীবন্ত দুর্গা বাটি হাতে ঘুরে পথে,
মূর্খ তোমরা মাটির দুর্গা পূজা কর বিধিমতে।

মাটির দুর্গা সম্মুখেতে তার ফলমূল কত শত,
জীবন্ত দুর্গা অনাহারে থাকে অশ্রু ঝরে অবিরত।
মাটির দুর্গা বড় হল আজ জীবন্ত দুর্গার চেয়ে,
জীবন্ত দুর্গা সম্মুখে তব চক্ষু মেলি দেখ চেয়ে।

জীবন্ত দুর্গারা গর্জে উঠুক, আজ দুর্গাদের অবহেলা,
এসো মা দুর্গা আমি তব সাথী বন্ধ হোক পূজাখেলা।
রচনাকাল : ১৪/১০/২০১৯
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Australia : 2  Canada : 17  China : 36  Europe : 54  Germany : 12  Hungary : 2  India : 411  Ireland : 48  Japan : 24  
Lithuania : 1  Moldova, Republ : 1  Pakistan : 1  Romania : 5  Russian Federat : 7  Saudi Arabia : 17  Sweden : 10  Ukraine : 11  United Kingdom : 27  United States : 490  
Vietnam : 13  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Australia : 2  Canada : 17  China : 36  
Europe : 54  Germany : 12  Hungary : 2  India : 411  
Ireland : 48  Japan : 24  Lithuania : 1  Moldova, Republ : 1  
Pakistan : 1  Romania : 5  Russian Federat : 7  Saudi Arabia : 17  
Sweden : 10  Ukraine : 11  United Kingdom : 27  United States : 490  
Vietnam : 13  
  • ৯ম বর্ষ ১১তম সংখ্যা (১০৭)

    ২০২০ , এপ্রিল


© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মাটির দুর্গা ও জীবন্ত দুর্গা by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup