• ৯ম বর্ষ ১১তম সংখ্যা (১০৭)

    ২০২০ , এপ্রিল



বসন্তের বার্তা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অতনু বসাক
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৭০ টি লেখনী ৬২ টি দেশ ব্যাপী ৫৩১১৭ জন পড়েছেন।
বসন্তের বার্তা
অতনু বসাক

কেমন করে ভুলবি রে তুই তোকে
যেই মনে তে মন টা আছে মিশে
ভুলতে যতোই চাস না তাকে তুই
নতুন করে মিশবে মনে এসে।

বসন্তের ওই প্রেমে পলাশ আজও
বনে বনে লালের ফাগুন জ্বালায়
ভালোবাসার হৃদয় হয়ে গোলাপ
তাইতো আজও প্রেমের স্রোতে হারায়।

যে গান ছিলো ভালোবাসার সুরে
দুটি মনের হৃদয় বীণার তার
যে গান ছিলো প্রেমের নদীর স্রোতে
অভিমানে মানবে কি সে হার??

অতীত থাকুক স্মৃতির পাতার ভাঁজে
ভালোবাসা বৃষ্টি হয়ে ঝরুক
ফুলের কুড়ি হাসুক বন্ধ্যা ডালে
স্বপ্ন বৃক্ষ সবুজ পাতায় ভুরুক।

হারাস না তুই অভিমানের ভাটায়
প্রেমের নদী জোয়ারে ফের ভাসুক
পলাশ,গোলাপ হৃদয় বাগিচায়
বসন্তে ফের বার্তা বয়ে আনুক।
রচনাকাল : ২/৪/২০২০
© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 29  China : 27  Europe : 2  France : 4  Germany : 11  India : 327  Ireland : 28  Japan : 6  Lithuania : 1  
Romania : 5  Russian Federat : 9  Saudi Arabia : 22  Ukraine : 9  United Kingdom : 14  United States : 363  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 29  China : 27  Europe : 2  
France : 4  Germany : 11  India : 327  Ireland : 28  
Japan : 6  Lithuania : 1  Romania : 5  Russian Federat : 9  
Saudi Arabia : 22  Ukraine : 9  United Kingdom : 14  United States : 363  
Vietnam : 4  
কবি পরিচিতি -
                          অতনু বসাক ১৯৬৭ সালের ১৫ই জানুয়ারি হাওড়া জেলার বালি অঞ্চলে জন্মগ্রহণ করেন।
তিনি একজন স্বনির্ভর ব্যক্তি। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। আপন খেয়ালবশে তিনি লেখালেখি করতে শুরু করেন, কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
  • ৯ম বর্ষ ১১তম সংখ্যা (১০৭)

    ২০২০ , এপ্রিল


© কিশলয় এবং অতনু বসাক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বসন্তের বার্তা by Atanu Basak is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup