• ৯ম বর্ষ ১১তম সংখ্যা (১০৭)

    ২০২০ , এপ্রিল



'' করোনা আশীর্বাদ না অভিশাপ ''
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : দেবাশিস পাল
দেশ : India , শহর : Bishnupur

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ১৩ টি লেখনী ৪৫ টি দেশ ব্যাপী ১২৭৭৯ জন পড়েছেন।
করোনা,তুমি নাকি বিশ্বজুড়ে, 
ডেকে এনেছে মহাপ্রলয়। 
কেড়ে নিচ্ছ প্রাণ নির্ধিধায়। 
লাখে লাখে মারছ কোপ, 
নিশি-দিন তাজা তাজা প্রাণে।
তাজা প্রাণের রক্ত শুষে, 
হয়ে যাচ্ছ তুমি শক্তিশালী।
দিনের পর দিন দেখছি, 
বাড়ছে তোমার রক্তের খিদে;
গড়ে উঠছে লাশের পাহাড়। 
সারা পৃথিবীজুড়ে হাহাকার। 
এই অভিযোগ তোমার নামে, 
ঘুরছে সারা বিশ্বজুড়ে, 
শুনছি সবার মুখে মুখে। 

ইচ্ছে হলো তাই আমার, 
জেনে নিই তোমার হতে, 
কিছু যদি বলার থাকে 
এই বিশ্ববাসীকে তোমার। 
উত্তরে বললে তুমি আমায়
তোমরা এনেছে মহাপ্রলয় 
দায়ী তোমরা এই মহামারীর। এর দায় নিতে হবে তোমাদের। 
লোভ আর স্বার্থের বশে, 
তোমরা করেছ ধ্বংস প্রকৃতি। 
গাছ গাছালি পশু পাখি 
নদী নালা পাহাড় পর্বত 
হতে নিংড়ে নিয়ে শক্তি 
করেছ আজ ওদের পঙ্গু। 

এরপরেও ভাবতে আমার 
বড়োই অবাক লাগে।
কেমনে তোমরা আমায়
করলে দায়ী এই মহামারীর! 
তোমরা নাকি জীবকূলের 
শ্রেষ্ঠ জীব? বড়োই আধুনিক?    
এতদিন প্রকৃতির সন্তানেরে
কেমনে রেখেছিলে গৃহহারা? 
আজ ওদের বিদ্রোহী আত্মা হয়ে
লড়ছি একাই বিশ্ববাসীর বিরুদ্ধে 
করোনার মুখোশ পড়ে
রেখেছি তোমাদের গৃহেতে বন্দি 
মৃত্যুর ভয় দেখিয়ে। 



রচনাকাল : ৩১/৩/২০২০
© কিশলয় এবং দেবাশিস পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Bangladesh : 3  Canada : 29  China : 24  Colombia : 1  Europe : 2  Germany : 9  India : 317  Ireland : 21  Japan : 9  
Romania : 5  Russian Federat : 1  Saudi Arabia : 19  Turkey : 1  Ukraine : 8  United Kingdom : 16  United States : 351  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Bangladesh : 3  Canada : 29  China : 24  
Colombia : 1  Europe : 2  Germany : 9  India : 317  
Ireland : 21  Japan : 9  Romania : 5  Russian Federat : 1  
Saudi Arabia : 19  Turkey : 1  Ukraine : 8  United Kingdom : 16  
United States : 351  Vietnam : 6  
  • ৯ম বর্ষ ১১তম সংখ্যা (১০৭)

    ২০২০ , এপ্রিল


© কিশলয় এবং দেবাশিস পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
'' করোনা আশীর্বাদ না অভিশাপ '' by DEBASIS PAL is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup