• ৯ম বর্ষ ১১তম সংখ্যা (১০৭)

    ২০২০ , এপ্রিল



মাতৃকা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : স্বাগতা সরকার
দেশ : India , শহর : জয়নগর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ২৩ টি লেখনী ৫৩ টি দেশ ব্যাপী ২৭৯৫৪ জন পড়েছেন।
হে পুরুষ,
বারবার মাতৃত্ব দিও আমায়। 
সন্তানের মুখে অমৃত দিতে দিতে
  স্তন ঝুলে যায়। 
তবু বারবার মাতৃত্ব দিও আমায়। 

মায়েদের একটা অন্যরকম 
মা, মা চেহারা হয়। 
তলপেটে মেদ জমে। 
উদ্ধত বুক নত হয়। 

 মিষ্টি একটা মা, মা 
 গন্ধ হয় মায়েদের গায়। 
 পুরুষ, 
  মাতৃত্বের স্বাদ দিও আমায়। 

তোমার দু হাতে
 বারবার, 
নগ্ন কোরো আমার অস্তিত্ব। 
খড়কুটো র মতো 
ভাসিয়ে দিও ভালোবাসায়। 
হে পুরুষ, সন্তান দিও আমায়। 
মাতৃত্ব দিও আমায়। 
দেবীত্ব দিও আমায়। 
রচনাকাল : ৪/৩/২০২০
© কিশলয় এবং স্বাগতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 12  China : 17  Europe : 16  Germany : 10  India : 317  Ireland : 33  Japan : 14  Lithuania : 2  
Romania : 6  Russian Federat : 5  Saudi Arabia : 17  Sweden : 9  Ukraine : 10  United Kingdom : 9  United States : 390  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 12  China : 17  
Europe : 16  Germany : 10  India : 317  Ireland : 33  
Japan : 14  Lithuania : 2  Romania : 6  Russian Federat : 5  
Saudi Arabia : 17  Sweden : 9  Ukraine : 10  United Kingdom : 9  
United States : 390  Vietnam : 4  
কবি পরিচিতি -
                          স্বাগতা সরকার ২রা মার্চ পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪-পরগণা জেলাস্থিত বিখ্যাত জয়নগর শহরের মাজিলপুর অঞ্চলে জন্মগ্রহণ করেন।

বর্তমানে তিনি প্রাণীবিদ্যা বিষয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগে পাঠরতা। ছোটোবেলা থেকেই সাহিত্যচর্চার পাশাপাশি আবৃত্তিতে, শ্রুতিনাটকে, সঙ্গীতে, চিত্রাঙ্কনে তিনি সমানভাবে পারদর্শীনী। তার লেখা পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। সাহিত্যের বিভিন্ন বিভাগে যেমন কবিতা, প্রবন্ধ, গল্প, নাটক, শ্রুতিনাটক ইত্যাদিতে এনার লেখনীর পারদর্শীতা লক্ষ্য করা যায়। তিনি বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকাতেও লেখালেখি করেন। 
                          
  • ৯ম বর্ষ ১১তম সংখ্যা (১০৭)

    ২০২০ , এপ্রিল


© কিশলয় এবং স্বাগতা সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মাতৃকা by Swagata Sarkar is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮৬৩৮৯
fingerprintLogin account_circleSignup