• ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী



তুমি আসবে বলে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ঝিমলি ব্যানার্জি
দেশ : India , শহর : দুর্গাপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ৩৩ টি লেখনী ৫৭ টি দেশ ব্যাপী ৩১৭৭৫ জন পড়েছেন।
তুমি আসবে বলে,
আজ সকাল থেকে এ'ঘর-ও'ঘর 
সব গুছিয়েছি

তুমি আসবে বলে,
আমার চোখ দুটি অধীর আগ্রহে 
শুধু দরজা এর দিকে তাকিয়ে রয়েছে।
মনের সব জমানো কথা কখন তোমাকে বলবো,
সবার অলক্ষে তোমায় নিয়ে যাবো আমার 
স্বপ্নের দেশে।
ছোটবেলার মতই আজও সেই গাছের তলায়
সেই পুকুরের ঘাটে গিয়ে বসি,
যেন মনে হয় তুমি ঠিক আমারই পাশে।

তুমি আসবে বলে,
আজ আমি দিশাহারা।
কিছুটা ভয়, কিছুটা তোমাকে কাছে পাওয়া,
সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি ঘিরে রয়েছে আমায়
শুধু তুমি আসবে বলে।।

******ঝিমলি******
রচনাকাল : ২৪/১১/২০১৯
© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 7  Canada : 18  China : 28  Europe : 22  Germany : 11  Hungary : 3  India : 340  Ireland : 14  Japan : 11  Russian Federat : 4  
Saudi Arabia : 23  Spain : 1  Sweden : 9  Ukraine : 26  United Kingdom : 21  United States : 425  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 7  Canada : 18  China : 28  Europe : 22  
Germany : 11  Hungary : 3  India : 340  Ireland : 14  
Japan : 11  Russian Federat : 4  Saudi Arabia : 23  Spain : 1  
Sweden : 9  Ukraine : 26  United Kingdom : 21  United States : 425  
Vietnam : 3  
কবি পরিচিতি -
                          ঝিমলি ব্যানার্জী ২রা জুলাই দুর্গাপুরে জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ হওয়ার সাথে সাথে গৃহশিক্ষকতার সাথে যুক্ত। সেইসবের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, তবে তিনি ছোটগল্পও লেখেন। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। লেখালিখির পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত। 
                          
  • ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী


© কিশলয় এবং ঝিমলি ব্যানার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
তুমি আসবে বলে by Jhimli Banerjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৪৩৯
fingerprintLogin account_circleSignup