• ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী



শূন্যতা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুজন বরকতউল্লাহ
দেশ : Bangladesh , শহর : Narsingdi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৫ টি লেখনী ২৯ টি দেশ ব্যাপী ৩৮৫৪ জন পড়েছেন।
অনেক পথ হেটেছি
হাটা হয়নি তোমার সাথে।
অনেক কথা জমিয়েছি 
বলবো বলে তোমার তরে।

তুমি ডেকেছিলে কাক ডাকা ভোরে
আমি তখন বিশাল ঘুমে, 
আবছা আলোয় খোঁজতে চাইনি তারে
ঘুম ভেঙ্গে সকাল হলে।
খোঁজে ফিরি তোমায়,

কথা জমিয়ে রাখার বাক্সটা 
আজ ফুলে ফেপে উঠছে, 
আঁকা বাকা পথগুলো ও, 
আজ তোমার ছায়া খুজছে..।

তোমার নিরবতায় বেলকোনিটাও হতাশ,
কানে কানে কি যেনো বলে যায় দক্ষিনা বাতাস।

তোমার শূন্যতায় ব্যাকুল হয়েছে পড়ন্ত বিকেলটা, 
সন্ধ্যা তারারা ও তোমাকে চাই,
সন্ধ্যা নামার সাথে সাথে। 
রাতের আকাশ বিশালতায়, 
তোমাকে চাই অমানিশাতে।

তোমার শূন্যতায় নিমগ্ন আকাশ
বিষন্ন মেঘের আড়ালে, 
এ কেমন বিষন্নতা তুমি, 
সবার মাঝে ছড়ালে। 
রচনাকাল : ১৬/১২/২০১৯
© কিশলয় এবং সুজন বরকতউল্লাহ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 3  Bangladesh : 9  Canada : 9  China : 19  Czech Republic : 1  Europe : 31  Germany : 11  Hungary : 1  India : 395  Iran, Islamic R : 1  
Ireland : 27  Japan : 20  Malaysia : 1  Norway : 1  Romania : 2  Saudi Arabia : 16  South Africa : 1  Ukraine : 20  United Kingdom : 21  United States : 360  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 3  Bangladesh : 9  Canada : 9  China : 19  
Czech Republic : 1  Europe : 31  Germany : 11  Hungary : 1  
India : 395  Iran, Islamic R : 1  Ireland : 27  Japan : 20  
Malaysia : 1  Norway : 1  Romania : 2  Saudi Arabia : 16  
South Africa : 1  Ukraine : 20  United Kingdom : 21  United States : 360  
কবি পরিচিতি -
                          সুজন বরকতউল্লাহ ১৯৯৯ সালের ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের নরসিংদীতে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি কুমিল্লাতে আছেন।
তিনি পড়াশোনার পাশাপাশি পল্লী বিদ্যুৎতে কর্মরত আছেন। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরতে তিনি সবসময় ভালোবাসেন। এছাড়া তিনি গল্পও লেখেন। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
  • ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী


© কিশলয় এবং সুজন বরকতউল্লাহ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শূন্যতা by Sujan Barkatullah is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup