• ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী



অস্তিত্বের লড়াই
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুমিতা গাঙ্গুলি
দেশ : India , শহর : দূর্গাপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জানুয়ারী
প্রকাশিত ১৩ টি লেখনী ৪৪ টি দেশ ব্যাপী ১২৯১৫ জন পড়েছেন।
     আমি একজন নারী
   এটাই আমার পরিচয়।
  প্রথমে বাবার পরিচয়ে পরিচিতি।
বাবার বাড়িও নিজের বাড়ি হয় না।
তারপর স্বামীর ঘরে পর্দাপণ,
মতের মিল না হলে শুনতে হয় 
বেড়িয়ে যাও―
তাহলে সেটাও আমার বাড়ি না?
বাবা বলেন স্বামীর বাড়ি নিজের ,আর―
স্বামী বলেন বাবার বাড়িই নিজের।
এরপর আসে ছেলেমেয়েদের বাড়ি,
সেটাও নিজের হয়ে উঠে না।
তাহলে―
আমার বাড়ি কোনটা?
 এই নিয়ে লড়াই, প্রতিদিন প্রতিনিয়ত―
নিজের অস্তিত্বের লড়াই
নিজের পরিচয়ের লড়াই
নিজের আত্মসন্মানের লড়াই
নিজের বাড়ির লড়াই।
প্রত্যেক নারীকে হতে হবে
স্বনির্ভর, শিক্ষিতা।
তবেই সে খুঁজে পাবে―
তার অস্তিত্ব ,তার বাড়ি
আর তার নিজের বাড়ির ঠিকানা।
রচনাকাল : ১৬/১/২০২০
© কিশলয় এবং সুমিতা গাঙ্গুলি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bahrain : 1  Bangladesh : 10  Canada : 83  China : 30  Europe : 1  France : 2  Germany : 11  Hong Kong : 1  Hungary : 5  
India : 503  Iran, Islamic R : 1  Ireland : 54  Japan : 6  Malaysia : 1  Mongolia : 1  Norway : 1  Pakistan : 1  Russian Federat : 1  Saudi Arabia : 20  
Singapore : 1  Ukraine : 24  United Kingdom : 17  United States : 569  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bahrain : 1  Bangladesh : 10  Canada : 83  
China : 30  Europe : 1  France : 2  Germany : 11  
Hong Kong : 1  Hungary : 5  India : 503  Iran, Islamic R : 1  
Ireland : 54  Japan : 6  Malaysia : 1  Mongolia : 1  
Norway : 1  Pakistan : 1  Russian Federat : 1  Saudi Arabia : 20  
Singapore : 1  Ukraine : 24  United Kingdom : 17  United States : 569  
Vietnam : 6  
কবি পরিচিতি -
                          সুমিতা গাঙ্গুলি ১৯৭৭ সালের ১৫ই নভেম্বর দূর্গাপুরে জন্মগ্ৰহন করেন। 
তিনি একজন গৃহবধূ। 
ছোটোবেলা থেকেই তিনি সাহিত্য চর্চা নিয়ে খুব ই আগ্ৰহী। ছোট গল্প এবং কবিতা লেখা তাঁর খুব প্রিয় বিষয়। তিনি বাস্তবকে নিয়ে লিখতে ভালোবাসেন। বিভিন্ন পত্র- পত্রিকায়  এবং অনলাইন পত্র-পত্রিকাতেও তিনি লেখেন। এর পাশে তিনি সমাজ সেবামূলক কাজের সাথেও যুক্ত আছেন। 
                          
  • ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী


© কিশলয় এবং সুমিতা গাঙ্গুলি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
অস্তিত্বের লড়াই by Sumita Ganguly is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৪০১
fingerprintLogin account_circleSignup