• ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী



পুরুষ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ঋত্বিকা গায়েন
দেশ : India , শহর : জয়নগর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ১৬ টি লেখনী ৫২ টি দেশ ব্যাপী ২২১৯৪ জন পড়েছেন।
পুরুষ তোমার সাথে শিশির সকালে গরম কাপের চুমুক হব।
পুরুষ তোমার জন্য মাছের ঝোলে ব্যস্ত শহর সাথি হব।
পুরুষ তোমার জন্য মধ্যদুপুরের ব্যস্ত কপালের ঘাম হব।
পুরুষ তোমার সাথে বিকেল বেলার রামধনু রং গোধূলি হব।
পুরুষ তোমার জন্য সন্ধ্যাবেলার আজান আর শঙ্খ হব।
পুরুষ তোমার সাথে ছাদের পরে জ্যোৎস্না ঢাকা আকাশ হব।

পুরুষ তোমার জন্য ভুবনডাঙার একটুকরো আকাশ হব, 
নদীর ধারের চীরসবুজ একখানি বেশ ঘাস হব, 
হেমন্তের মাঠ হব, 
গাঁয়ের পথে বাউল হব, 
বটের শাখার ক্লান্তি হব,
আরও আরও অনেক কিছু হব....

যদি তুমি আমার হাতে রাখো হাত, 
পরম স্নেহে, পরম মমতায়, 
একান্ত ভালোবাসায়। 
যদি তুমি প্রাচীন দানবের মতো আমাকে গিলে খেতে না চাও, 
তাহলেই দেখবে আমাকে আর অন্য লিঙ্গ হিসেবে পাবে না, 
আমাকে পাবে না প্রতিদ্বন্দ্বী হিসেবে, 
পাবে এক্কেবারে তোমার প্রতিটি মানবিক আচরনের ফুসফুস রূপে। 
রচনাকাল : ২৯/১২/২০১৯
© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 2  Canada : 23  China : 16  Europe : 2  France : 4  Germany : 10  India : 358  Ireland : 28  Japan : 2  
Netherlands : 1  Saudi Arabia : 24  Ukraine : 12  United Kingdom : 19  United States : 514  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 2  Canada : 23  China : 16  
Europe : 2  France : 4  Germany : 10  India : 358  
Ireland : 28  Japan : 2  Netherlands : 1  Saudi Arabia : 24  
Ukraine : 12  United Kingdom : 19  United States : 514  Vietnam : 5  
কবি পরিচিতি -
                          ঋত্বিকা গায়েন দক্ষিণ ২৪ পরগনার এক অখ্যাত গ্ৰাম ভবানীপুরে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে মাত্র সাত বছর বয়সে পরিবার সমেত মফঃস্বল শহর জয়নগরে আসেন। বর্তমানে সেখানেই থাকেন।

উনি পেশায় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা।

ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্ৰহই তাঁকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তাঁর লেখা বিভিন্ন কবিতা ও গল্প নানান পত্র পত্রিকায় ও ই- ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। লেখালেখি ছাড়াও ছবি আঁকা, আবৃত্তি ,নাটক ও নানা ধরনের বই পড়া তাঁর অত্যন্ত প্রিয়।  
                          
  • ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী


© কিশলয় এবং ঋত্বিকা গায়েন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পুরুষ by Ritwika Gayen is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৪২৫
fingerprintLogin account_circleSignup