• ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী



চাহিদা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অর্ক ব্যানার্জী
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৮ টি লেখনী ৩৩ টি দেশ ব্যাপী ৫৬৪১ জন পড়েছেন।
আমার মনে হয় আমার কাছে তোমার অস্তিত্ব শুধু মাএ চাহিদায় ।
রাস্তার পারে লাল সিগন্যালে হাত ধরে পারাপার করবার দায়।।
আমার মনে হয় আমার ফোন করাটা একটা দৈনিক কাজ,
ফোন করে খেয়েছো কিনা, বাকি আছে কিনা তোমার প্রত্যেকদিন সাজ!
তবে না:, তোমায় কাল থেকে কিছুই জিজ্ঞেস করবো না।
তুমি তো আর আগের মতো আমায় চাহিদা না!
আমি চাহিদায় বেঁচে ছিলাম, বেঁচে ছিলাম তোমার জন্য অপেক্ষায়।
কারণ আমি তোমায় ভালবাসতাম তোমার সাথে বাঁচার স্বপ্ন লালসায়।।
আমি স্বার্থবাদী, আমি অনুসুচক।
নিদারুণ আনন্দে আমি তোমার পরিপূরক।।
আমি সত্যি স্বার্থে থাকি, কারণ আমি তোমায় ভালোবাসি।
ভালোবাসি কারণ তুমি নও, কারণ আমি চাহিদার কাছে দায়বদ্ধ!

ভালোবাসতে দেবে তো?
দেবেতো কুর্নিশ না করে অনাবিল আনন্দে নেচে উঠে আমার সব না চাওয়ার কথার অন্তরায় !!
রচনাকাল : ২৩/১২/২০১৯
© কিশলয় এবং অর্ক ব্যানার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 2  Canada : 36  China : 18  Egypt : 1  Europe : 2  France : 3  Germany : 9  India : 330  Iran, Islamic R : 2  
Ireland : 30  Japan : 9  Netherlands : 1  Russian Federat : 6  Saudi Arabia : 26  Sweden : 9  Turkey : 1  Ukraine : 11  United Kingdom : 15  United States : 468  
Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Bangladesh : 2  Canada : 36  China : 18  
Egypt : 1  Europe : 2  France : 3  Germany : 9  
India : 330  Iran, Islamic R : 2  Ireland : 30  Japan : 9  
Netherlands : 1  Russian Federat : 6  Saudi Arabia : 26  Sweden : 9  
Turkey : 1  Ukraine : 11  United Kingdom : 15  United States : 468  
Vietnam : 2  
কবি পরিচিতি -
                          হৃদয়ের আঁচে পুড়ে যাওয়া দিনটি ঊনত্রিশ নভেম্বর,
হৃদয়ের কাছে না থাকা শ্রীরামপুরের সেই বদ্ধ ঘর।।

রাত শেষে একা থাকতে অভ্যস্ত আমার সুভাষ পল্লী তিন নম্বরে বাড়ি,
দক্ষিণ হাতিয়ারার এলাকার বাতাসে বিষ নেই;
আছে উত্তর চব্বিশ পরগনা এলাকায়।
তবু চিঠি আসে না ৭০০১৫৭ এর ডাকে।।

নির্লিপ্ত ধোয়ায় ওরা e-সভ্য সমাজে আমি তথ্য প্রযুক্তি কর্মী।
মৌমাছির ভিড়ে আমি অনাবিল, আমি ব্রাত্য।।

নিষিদ্ধ উপন্যাসের পাতার শেষ শব্দ চয়নের এক একটি অনুভূতি আমার শিরা ও ধমনীতে।
মাদকাসক্ত মন খুঁজে পায় নিজেকে অন্যদের সৃষ্টিতে।
তার একটু ছোট প্রচেষ্টা নিজের মতো করে লিপিবদ্ধ করা নিজের অনুভূতি ও অবসর।। 
                          
  • ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী


© কিশলয় এবং অর্ক ব্যানার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
চাহিদা by Arka Banerjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup