• ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী



সময়ের সাথে রফা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সৌতম রায়
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ১০ টি লেখনী ৪২ টি দেশ ব্যাপী ১১৮৮৭ জন পড়েছেন।
সময়ের সাথে রফা

বেলা শেষে আর নন্দন হয়ে ফিরবো না আজ,
কফি কাপে চুমুক না হয়, আজ থাক,
ফকির মন আজ ডেকেছে ধর্মঘট,
দেউলিয়া হয়ে জবাবদিহি চাইছে আজ।

সময় এখন মস্ত দালাল , করছে রফা,
কারুর হচ্ছে ইচ্ছে কবুল, কারুর বা হয় দফারফা,
খামখেয়ালির হঠাৎ প্রেমে পড়ল কখন কনকচাঁপা,
শিশিরভেজা সবুজ ঘাসে শীতের ভোরে দেয় ধরা।

আজকে যুগের বিশ্বায়নে সব হিসেবেই প্রফিট লস,
সম্পর্ক ভারসাম্য আজকে বুলিশ, কালকে ধস,
দিন ফুরোলে আসবে ডাক, কালকে তোমার দ্বীপান্তর,
মন ব্যাকুল হয়ে করবে কি , দরকার আজ চাকরি টি।

তবুও বলো ভুলবে কেমন গিটার, সুমন, নচিকেতা,
গরম চা, কাগজ ওয়ালা, খেলার পাতার রোজনামচা,
ভুলবো কেমন চুলের সুবাস,তোমার হাতের উষ্ণ ছোয়া,
সময়ের সাথে করবো রফা, এক জীবনের আমিই রাজা!
রচনাকাল : ৪/১২/২০১৯
© কিশলয় এবং সৌতম রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 2  Canada : 8  China : 19  Europe : 1  France : 2  Germany : 8  India : 286  Ireland : 43  Japan : 2  
Malaysia : 1  Netherlands : 1  Russian Federat : 3  Saudi Arabia : 17  Ukraine : 11  United Arab Emi : 1  United Kingdom : 23  United States : 325  Vietnam : 7  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 2  Canada : 8  China : 19  
Europe : 1  France : 2  Germany : 8  India : 286  
Ireland : 43  Japan : 2  Malaysia : 1  Netherlands : 1  
Russian Federat : 3  Saudi Arabia : 17  Ukraine : 11  United Arab Emi : 1  
United Kingdom : 23  United States : 325  Vietnam : 7  
  • ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী


© কিশলয় এবং সৌতম রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সময়ের সাথে রফা by Soutam Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৪৩৪
fingerprintLogin account_circleSignup