• ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী



রবি ও ছোট্ট আমি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : দেবাশিস পাল
দেশ : India , শহর : Bishnupur

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ১৩ টি লেখনী ৪৫ টি দেশ ব্যাপী ১২৭৮৪ জন পড়েছেন।
যেমন করে ভোরের রবি
ঘুমিয়ে উঠে পুবগগনে 
হাসি মাখা রাঙা মুখে 
পৃথিবীর কোলটি ঘেসে 
ছড়িয়ে দিয়ে প্রাণের আলো সবার মাঝে ।


তেমন করে ছোট্ট আমি 
ঘুমিয়ে উঠি বিছানা হতে 
হাসি মাখা রাঙা মুখে 
মায়েরেই কোলটি ঘেসে 
ছড়িয়ে দিয়ে হাসির ছটা বাবা মার মুখে ।


তারপর বেলা যখন গড়াতে থাকে
সূর্যী মামা থাকে তখন মাথার উপর 
রাঙা আলো মাখা হাসি মুখে কখনো
কখনো বা মেঘের ঘোমটা মুখে টেনে
উঁকি মেরে দেখে মোদের বসুন্ধরাকে।


তেমন করে ছোট্ট আমি
ঘুরে বেড়ায় বাবার কাঁধে চড়ে
মুখে হাসি মনে খুশি নিয়ে কখনো 
কখনো বা শান্ত মনে স্থির নয়নে
দেখি মোদের শস্য শ্যামল ধরনীরে।


পরিশেষে,সাঁঝের বেলায় সাঁঝের রবি 
যেমন করে দেয় গো পাড়ি
না জানি অজানা কোন ঘুমের দেশে 
দিগন্তে তার মাথা রেখে 
তবু সবাই জানে,রবি উঠবে আগামী ভোরে। 


তেমন করে ক্লান্ত আমিও 
সাঁঝের বেলায় খেলা সাঙ্গ করে 
ঘরে ফিরে মায়ের হাতটি ধরে 
ঘুমিয়ে পড়ি মায়ের কোলে। 
ভাবে মা তখন,খোকা উঠবে আগামী ভোরে।
রচনাকাল : ২১/১২/২০১৯
© কিশলয় এবং দেবাশিস পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 38  China : 15  Europe : 3  Germany : 12  India : 306  Ireland : 7  Japan : 8  Lithuania : 1  Russian Federat : 2  
Saudi Arabia : 17  Ukraine : 16  United Kingdom : 20  United States : 355  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 38  China : 15  Europe : 3  
Germany : 12  India : 306  Ireland : 7  Japan : 8  
Lithuania : 1  Russian Federat : 2  Saudi Arabia : 17  Ukraine : 16  
United Kingdom : 20  United States : 355  Vietnam : 2  
  • ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী


© কিশলয় এবং দেবাশিস পাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
রবি ও ছোট্ট আমি by DEBASIS PAL is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৪৩৪
fingerprintLogin account_circleSignup