• ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী



২০২০
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : দয়াল চক্রবর্ত্তী
দেশ : India , শহর : আরামবাগ

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৮ টি লেখনী ৪০ টি দেশ ব্যাপী ৭৯৭২ জন পড়েছেন।
মিলেছে এবার এপিঠ-ওপিঠ
শূন্য দিয়ে শেষ,
উত্তর এবার মিলবে হয়তো
কাটবে অপূর্ণতার রেস-

অনেক প্রশ্ন মুখ ঢেকেছে
গত বর্ষের পকেটে পকেটে,
প্রয়োজন তার কিবা আছে-
খুঁজে পাবে তুমি জঠর-জ্বালাতে।

যে কৃষক জমি থেকে
আজও ফেরেনি বাড়ি,
যে উকিল ন্যায় এর খোঁজে
পড়েছে চাপা গাড়ি,
যে কবর কাঁচায় আছে
মাতৃনাদের সুরে,
পোড়া মাংস শকুনের দল
লুকিয়ে অদূরে।

লাইব্রেরির নীরবতা আজ
গুলির আওয়াজ শোনে,
কাতারে কাতারে কাঙাল ছাত্র
ভুখা পেটে দিন গোনে।

যে শিশুটি জন্মেছে আজ
প্রাচীর ঘেরা দুর্গে,
বর্ম হাতে বল্লম নিয়ে
সুর দেবে রনতুর্যে।

অনেক পাথর জমেছে, এবার
পাথর ভাঙ্গার গান-
হাতে হাত রেখে ব্যারিকেড গড়ে
দাও রে হ্যাচকা টান।

এপিঠ ওপিঠ মিলে যাক সব,
মিলে যাক সব উত্তর,
শান্তি আসুক মায়ের বুকে,
ভরে যাক শিশু-জঠর।।

রচনাকাল : ১/১/২০২০
© কিশলয় এবং দয়াল চক্রবর্ত্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bahrain : 1  Canada : 164  China : 34  Europe : 1  France : 3  Germany : 8  India : 575  Ireland : 71  Japan : 7  
Netherlands : 2  Russian Federat : 3  Saudi Arabia : 19  Spain : 1  Sweden : 9  Ukraine : 13  United Arab Emi : 1  United Kingdom : 19  United States : 724  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bahrain : 1  Canada : 164  China : 34  
Europe : 1  France : 3  Germany : 8  India : 575  
Ireland : 71  Japan : 7  Netherlands : 2  Russian Federat : 3  
Saudi Arabia : 19  Spain : 1  Sweden : 9  Ukraine : 13  
United Arab Emi : 1  United Kingdom : 19  United States : 724  Vietnam : 6  
  • ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী


© কিশলয় এবং দয়াল চক্রবর্ত্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
২০২০ by Dayal Chakrabortty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup