• ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী



আমি ষোলো আনা পাঠক চাই
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সান্ত্বনা চ্যাটার্জী
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৫ , নভেম্বর
প্রকাশিত ১৫ টি লেখনী ৩৯ টি দেশ ব্যাপী ১১১২০ জন পড়েছেন।
তোমরা কি আমাকে ভালো বলছো নাকি তাকে খারাপ!
বাহবা পেতে কার না ভালো লাগে,
কিন্তু বুদ্ধি বলছে যেখানে এত ঈর্ষা এত রেষারেষি
সুবিধার মনে হচ্ছে না হাত তালি ;
মনের ভিতর খুলে যাচ্ছে না পদ্ম কোরক,
রন্ধ্রে রন্ধ্রে পুলক দূরাগত –
এস কাছে বসো পাশটিতে,
কবিতার জগতটিকে বরণ করেছ কি
দিয়েছ কি মন প্রাণ ভালবেসে ;
শেষে দেখা গেল গোল টেবিলের আড্ডায়
শাড়ি গয়নার ঝলকে ম্লান
কবির কবিতা ।
কার শাড়ি মেকি সিল্ক, কারো বা গহনায় ভেজাল,
পাণের পাত্রে তুফান উত্তাল ;
এক সুন্দরি বলে – ও মা দেখেছিস
কি ভয়ানক দেমাকি অমুক-
একটু কিছু লিখেছে তাই ফুলে ভল্লুক,
দিয়েছি ফুটো করে বেলুনের গ্যাস-
ভাল বলো, হাত তালি দাও জোরে
একে চোখে ঠেলে – ও কে তোলো
ব্যাস, মাফ করো চাইনা এমন
পরে পাওয়া আঠারো আনা ।
কারণ আমি ষোলো আনা পাঠক চাই ।।
রচনাকাল : ৪/১/২০২০
© কিশলয় এবং সান্ত্বনা চ্যাটার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 2  Canada : 9  Chile : 1  China : 21  Europe : 2  France : 3  Germany : 9  Hungary : 1  India : 321  Iran, Islamic R : 1  
Ireland : 28  Japan : 4  Malaysia : 1  Netherlands : 1  Russian Federat : 1  Saudi Arabia : 16  South Africa : 1  Ukraine : 21  United Kingdom : 15  United States : 367  
Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 2  Canada : 9  Chile : 1  China : 21  
Europe : 2  France : 3  Germany : 9  Hungary : 1  
India : 321  Iran, Islamic R : 1  Ireland : 28  Japan : 4  
Malaysia : 1  Netherlands : 1  Russian Federat : 1  Saudi Arabia : 16  
South Africa : 1  Ukraine : 21  United Kingdom : 15  United States : 367  
Vietnam : 3  
কবি পরিচিতি -
                          সান্তনা চ্যাটার্জী ১৯৪৭ সালের ২৬শে ফেব্রুয়ারি খড়দা শহরে জন্মগ্রহণ করেন। 
বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত কর্মী এবং পুণে তে থাকেন। তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। 
১৯৭৮সালে কোলকাতায় ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়াতে কাজ করা কালীন তাঁর সাহিত্য চর্চা শুরু হয়। বর্তমানে নানান অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
  • ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী


© কিশলয় এবং সান্ত্বনা চ্যাটার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমি ষোলো আনা পাঠক চাই by Santwana Chatterjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩০০২৮
fingerprintLogin account_circleSignup