• ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী



একটি পথশিশুর আত্নকাহিনী
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সুজন বরকতউল্লাহ
দেশ : Bangladesh , শহর : Narsingdi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৫ টি লেখনী ২৯ টি দেশ ব্যাপী ৩৮৬৩ জন পড়েছেন।
আমার কি দোষ বলো
জন্মেছি এ কুলে
ক্ষুধা নিবারণের জন্য
থাকতে হয় মানুষের পদতলে

আমার কি দোষ বলো
এসে এ ধরায়
তা-না হলে কেন 
অল্প বয়সে পিতৃ হারায়

আমার কি দোষ বলো
এসে পৃথিবীর নিরে
দেখতে হয়েছে ক্ষুধার জ্বালা কেমন
উপবাস থাকতে হচ্ছে অচিরে।

আমার কি ভুল ছিল বলো
এসে এ নিষ্ঠুর ধরায়
এসেই দেখতে হইছে খাবারের জন্য
মা হাত পাতে পাড়ায় পাড়ায়

তবে কেন আসে না মরণ আমার 
এটাই যে আমার কামনা
মায়ের কষ্টে বুক ফাটে
আর যে সহ্য হয় না

এত কষ্ট করে এনে দেয় দু-মুঠো ভাত
খেতে যে আর মন চাই না
যা এনেছে কুড়িয়ে সব দিয়ে দেয় মুখে
তার (মা) যে কিছু থাকে না

আমরা তো অসহায়, এতিম 
তাই বড্ড ঘৃনা অবহেলায় বড় হতে হয়
পৃথিবীর নিয়ম বড় কঠিনতম
আসলে আমাদের কষ্ট নিয়ে জন্মাতে হয় ৷।
রচনাকাল : ৩/১২/২০১৯
© কিশলয় এবং সুজন বরকতউল্লাহ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 3  Bangladesh : 7  Belgium : 1  Canada : 12  China : 25  Germany : 9  Hungary : 3  India : 363  Iran, Islamic R : 1  Ireland : 27  
Japan : 6  Malaysia : 4  Norway : 1  Romania : 1  Russian Federat : 1  Saudi Arabia : 20  Ukraine : 22  United Kingdom : 13  United States : 369  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 3  Bangladesh : 7  Belgium : 1  Canada : 12  
China : 25  Germany : 9  Hungary : 3  India : 363  
Iran, Islamic R : 1  Ireland : 27  Japan : 6  Malaysia : 4  
Norway : 1  Romania : 1  Russian Federat : 1  Saudi Arabia : 20  
Ukraine : 22  United Kingdom : 13  United States : 369  Vietnam : 5  
কবি পরিচিতি -
                          সুজন বরকতউল্লাহ ১৯৯৯ সালের ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশের নরসিংদীতে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি কুমিল্লাতে আছেন।
তিনি পড়াশোনার পাশাপাশি পল্লী বিদ্যুৎতে কর্মরত আছেন। এর পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। কবিতা লেখা তাঁর ভীষণ প্রিয়, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরতে তিনি সবসময় ভালোবাসেন। এছাড়া তিনি গল্পও লেখেন। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
  • ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী


© কিশলয় এবং সুজন বরকতউল্লাহ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
একটি পথশিশুর আত্নকাহিনী by Sujan Barkatullah is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup