• ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী



আমার প্রতিবাদ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অনির্বাণ চট্টোপাধ্যায়
দেশ : India , শহর : Purulia

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , অক্টোবর
প্রকাশিত ৪ টি লেখনী ২২ টি দেশ ব্যাপী ৪৪৮৫ জন পড়েছেন।
আর গভীর রাতের অন্ধকার নয়,
এবার তো দিনের প্রত্যক্ষ আলোতেই,
আর প্রতীক্ষা করতে হলো না সূর্যাস্তের,
এবার তো সূর্যদেবের উপস্থিতিতেই,
আর করতে হলো না লোকচক্ষুর লজ্জা,
এবার তো ক্যামেরার সামনেই
বেআব্রু হলো ভিখিরি রূপী
তোর মা, বোন, মেয়ের ইজ্জত।
তুই, আমি, সুসভ্য ব্যক্তি পথচারী
সেই অটোচালক, ওই কাঁধে ব্যাগ ধারী
সকলে দেখতে পেরোলো অর্ধনগ্না
বিদীর্ণ বেহুলার মতো নারী উপত্যকা।
খিল্লি হচ্ছে নাকি?
প্রশাসন ব্যবস্থা নিচ্ছে তো।
কবি তোমার কলম থামাতে হবে,
তুমি পারোনা এসব কুকথা লিখতে,
জেলে ভরা হোক কবির বালের খাতাকে।
আগে গো-মাতা কে রক্ষা করা হোক।
কবি তুমি বাঁচতে পারো, যদি
শোনো সন্ন্যাসী যোগীর কথা,
যদি লেখো গোশালয়ের কথা,
দুটো ভালো হিন্দু কবিতা।
রচনাকাল : ২৯/১২/২০১৯
© কিশলয় এবং অনির্বাণ চট্টোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 8  China : 30  Europe : 1  France : 3  Germany : 5  Hungary : 1  India : 253  Ireland : 8  Japan : 12  Philippines : 1  
Russian Federat : 2  Saudi Arabia : 16  Ukraine : 21  United Kingdom : 10  United States : 325  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 8  China : 30  Europe : 1  France : 3  
Germany : 5  Hungary : 1  India : 253  Ireland : 8  
Japan : 12  Philippines : 1  Russian Federat : 2  Saudi Arabia : 16  
Ukraine : 21  United Kingdom : 10  United States : 325  Vietnam : 4  
কবি পরিচিতি -
                          অনির্বাণ চট্টোপাধ্যায় ১৮ই জানুয়ারি তৎকালীন বিহার ও বর্তমান ঝাড়খণ্ডের অন্তর্গত ধানবাদ শহরে জন্মগ্রহণ করেন।
তিনি পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। এর পাশাপাশি অতীতে বাংলা সিনেমায় পরিচালনার কাজ করেছেন তিনি। এছাড়া সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। 
তাঁর সাহিত্য চর্চা শুরু হয় ২০০৬ এ পশ্চিমবঙ্গে আসার পর থেকে। বর্তমানে প্রবাসী হলেও বিভিন্ন পত্র পত্রিকায় লেখা প্রকাশ পায়। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। 
                          
  • ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী


© কিশলয় এবং অনির্বাণ চট্টোপাধ্যায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার প্রতিবাদ by Anirban Chatterjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup