• ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী



ভুলে গেছি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অর্ক ব্যানার্জী
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৮ টি লেখনী ২৯ টি দেশ ব্যাপী ৫২২৪ জন পড়েছেন।
জ্বলন্ত সিগারেট খাওয়া শেষ,
আমি আমার রাস্তায় একা ফিরছি।
আস্ত আরো একটা দিন চলে যাচ্ছে,
বিশ্বাস করো আজ আর রাস্তায় একা লাগেনা।
লাগবেই বা কেন?
আমি তো একা থাকতে অভ্যস্ত
আচ্ছা তুমি তো চলে গেলেও আমি পারলাম না কেন ভেবে দেখেছো?
অশান্তি ভরা দিনের মধ্যেও তোমায় খুঁজিনি,
স্বস্তির জায়গাগু্লো প্রশস্ত করার পর আমি আমার রাস্তায় একা।
কে জানে, তোমার কাছে আমার দাম কম তবু কেন তোমার জন্য আমি অপেক্ষায়।

না তবে আর অপেক্ষা না,
আমি আমার আমিতে তোমায় ছাড়া শূন্যতায় আমি পরিপূর্ণ।
মধ্য রাতের চাহিদার কথা আর আমায় জ্বালায় না,
ফোন করতে হয়না তবুও অভিমান নেই।

আচ্ছা, তোমায় তো আমার সংসার ভেবে ছিলাম।
তুমি কেন ভাবতে পারলে না! 
যাহ, এসব ভাবনার মধ্যেই পৌঁছে গেলাম বাড়ি,
ইচ্ছা অনিচ্ছার দায়ে বদ্ধ হয়ে সব কিছু ভুলে গেলাম।।
যে ভাবে তুমি আমায় ভুলেছো...
রচনাকাল : ১৭/১/২০২০
© কিশলয় এবং অর্ক ব্যানার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 3  Canada : 7  China : 18  Europe : 1  France : 2  Germany : 3  India : 316  Ireland : 25  Japan : 3  Norway : 1  
Romania : 1  Russian Federat : 1  Saudi Arabia : 21  Sweden : 9  Ukraine : 21  United Kingdom : 11  United States : 340  Vietnam : 6  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 3  Canada : 7  China : 18  Europe : 1  
France : 2  Germany : 3  India : 316  Ireland : 25  
Japan : 3  Norway : 1  Romania : 1  Russian Federat : 1  
Saudi Arabia : 21  Sweden : 9  Ukraine : 21  United Kingdom : 11  
United States : 340  Vietnam : 6  
কবি পরিচিতি -
                          হৃদয়ের আঁচে পুড়ে যাওয়া দিনটি ঊনত্রিশ নভেম্বর,
হৃদয়ের কাছে না থাকা শ্রীরামপুরের সেই বদ্ধ ঘর।।

রাত শেষে একা থাকতে অভ্যস্ত আমার সুভাষ পল্লী তিন নম্বরে বাড়ি,
দক্ষিণ হাতিয়ারার এলাকার বাতাসে বিষ নেই;
আছে উত্তর চব্বিশ পরগনা এলাকায়।
তবু চিঠি আসে না ৭০০১৫৭ এর ডাকে।।

নির্লিপ্ত ধোয়ায় ওরা e-সভ্য সমাজে আমি তথ্য প্রযুক্তি কর্মী।
মৌমাছির ভিড়ে আমি অনাবিল, আমি ব্রাত্য।।

নিষিদ্ধ উপন্যাসের পাতার শেষ শব্দ চয়নের এক একটি অনুভূতি আমার শিরা ও ধমনীতে।
মাদকাসক্ত মন খুঁজে পায় নিজেকে অন্যদের সৃষ্টিতে।
তার একটু ছোট প্রচেষ্টা নিজের মতো করে লিপিবদ্ধ করা নিজের অনুভূতি ও অবসর।। 
                          
  • ৯ম বর্ষ ৮ম সংখ্যা (১০৪)

    ২০২০ , জানুয়ারী


© কিশলয় এবং অর্ক ব্যানার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ভুলে গেছি by Arka Banerjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.
fingerprintLogin account_circleSignup